গান / বাল্মীকিপ্রতিভা

দেখ্ দেখ্, দুটো পাখি বসেছে গাছে

Dekh dekh duto pakhi

বাল্মীকিপ্রতিভা বাল্মীকিপ্রতিভা থেকে · দৃশ্য 5
শেয়ার করুন
দেখ্ দেখ্, দুটো পাখি বসেছে গাছে ।
আয় দেখি চুপি চুপি আয় রে কাছে ।
আরে ঝট্ করে এই বারে ছেড়ে দে রে বাণ ।
রোস্ রোস্ আগে আমি করি রে সন্ধান ।

প্রতিবর্ণীকরণ

Dekh dekh, duto paakhi bosechhe gaachhe.
Aay dekhi chupichupi aay re kaachhe.
Aare, jhat kore ei baare chhere de re baan.
Ros ros, aage aami kori re sandhan.