দৃশ্য 1
অরণ্য
বনদেবীগণ
সহে না সহে না কাঁদে পরান । সাধের অরণ্য হল শ্মশান ॥ দস্যুদলে আসি শান্তি করে নাশ, ত্রাসে সকল দিশ কম্পমান । আকুল কানন, কাঁদে সমীরণ, চকিত মৃগ, পাখি গাহে না গান ॥ শ্যামল তৃণদল, শোণিতে ভাসিল, কাতর রোদন-রবে ফাটে পাষাণ । দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে— রাখো অধীনী জনে, করো শান্তি দান ।
প্রতিবর্ণীকরণ
Sahe na, sahe na, knaade paran. Saadher aronyo holo shashaan. Dashyudale aasi shaanti kare naash, Traase sakol dish kampomaan. Aakul kanon, knaade somiran, Chakito mrigo, paakhi gahe na gaan. Shyamolo trinodal shonite bhaasilo, Kator rodanorabe phaate paashan. Debi durge, chaaho, trahi e bane, Raakho adhini jane, karo shaanti daan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- রাগ
- Pilu-Barwan
- তাল
- কহর্ব
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
প্রথম দস্যুর প্রবেশ
আঃ বেঁচেছি এখন । শর্মা ওদিকে আর নন । গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন । লাঠালাঠি কাটাকাটি, ভাবতে লাগে দাঁত-কপাটি, তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন— আহা সট্কেছি কেমন । আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে— স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন । শুধু মুখের জোরে গলার চোটে লুট-করা ধন নেব লুটে । শুধু দুলিয়ে ভুঁড়ি বাজিয়ে তুড়ি করব সরগরম— আহা করব সর্গরম ।
প্রতিবর্ণীকরণ
Aah bnechechhi ekhon. Sharma odike aar non. Golemaale phnaaktaale paaliyechhi kemon. Laatthalaatthi kaatakaati, bhaabte laage dnaatkopati, Taai maan ta rekhe praanta niye sotkechhi kemon - Aaha sotkechhi kemon. Aasuk taara aasuk aage, dunoduni nebo bhaage, Syantaamite aamar kaachhe dekhbo ke kemon. Shudhu mukher jore, golar chote, lutth kora dhon nebo lute, Shudhu duliye bhnuri baajiye turi korbo sargarom. Aaha karbo sargarom.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
লুটের দ্রব্য লইয়া দস্যুগণের প্রবেশ
এনেছি মোরা এনেছি মোরা রাশি রাশি লুটের ভার । করেছি ছারখার— সব করেছি ছারখার— কত গ্রাম পল্লী লুটে-পুটে করেছি একাকার ॥
প্রতিবর্ণীকরণ
Enechhi mora enechhi mora Raashi raashi shikar ! Korechhi chhaarkhaar, Sob korechhi chhaarkhaar ! Bon-baadar tolpar, Korechhi re ujaar !
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- কালমৃগয়া · 11(কালমৃগয়া)
- তাল
- দদ্র
- সংকলন
- Kaal-mrigaya
- স্বরবিতান খণ্ড
- 29
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।
আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ, এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ ।
কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসেন আগে আরে দাদা !
এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা ! এখনি মুণ্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার !
হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার ! আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্নি যে আকার ।
এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ– তলোয়ারে মরিচা মুখেতেই রাগ ।
আর যে এ-সব সহে না প্রাণে— নাহি কি তোদের প্রাণের মায়া ? দারুণ রাগে কাঁপিছে অঙ্গ— কোথা রে লাঠি কোথা রে ঢাল ?
হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার ! আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্নি যে আকার ।
প্রতিবর্ণীকরণ
Aajke tabe mile sabe korbo luter bhaag - E sab aante kato landobhando kornu joggyo-jaag. Kaajer belay uni kotha je bhaagen, Bhaager belay aasen aage (aare dada). Eto baro aaspordha toder more niye e ki haasi-taamasha. Ekhoni mundo koribo khando khabordar re khabordar. Haa ha ! Bhaaya khaappa baro, eki byapar ! Aaji bujhi ba bishwo koribe noshyo, emni je aakar. Emni joddha uni, pithetei daag, Taloware moricha, mukhetei raag. Aar je esab sohena praane, Naahi ki toder praanero maaya ? Daarun raage knaapichhe ango. Kotha re laatthi, kotha re dhaal. Haa ha ! Bhaaya khappa boro, e ki byapar. Aaji bujhi ba bishwo koribe noshyo, emni je aakar.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 2(বাল্মীকিপ্রতিভা)
- রাগ
- বহার
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
বাল্মীকির প্রবেশ
এক ডোরে বাঁধা আছি মোরা সকলে । না মানি বারণ, না মানি শাসন, না মানি কাহারে । কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি— প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী ! রাজা প্রজা,উঁচু নিচু, কিছু না গনি ! ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়, মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয় !
প্রতিবর্ণীকরণ
Ek dore bnaadha aachhi mora sakole. Na maani baaron, na maani shaason, na maani kaahare. Ke ba raaja, kaar raajya, mora ki jaani ! Proti jonei raaja mora, bon-i raajdhani ! Raaja-proja unchu-nichu kichhu na goni ! Tribhuban-maajhe aamra sakole kaahare na kori bhoy - Maathar upare royechhen kaali, samukhe royechhe joy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- তাল
- দদ্র
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
বাল্মীকির প্রতি
এখন করব কী বল্ ।
এখন করব কী বল্ ।
হো রাজা, হাজির রয়েছে দল ।
বল্ রাজা,করব কী বল্, এখন করব কী বল্ ।
পেলে মুখেরই কথা আনি যমেরই মাথা ।
করে দিই রসাতল! করে দিই রসাতল! হো রাজা, হাজির রয়েছে দল— বল্ রাজা,করব কী বল্, এখন করব কী বল্ ।
প্রতিবর্ণীকরণ
Ekhon korbo ki bol. Ekhon korbo ki bol. Ho raaja, haajir royechhe dol. Bol raaja, korbo ki bol, ekhon korbo ki bol. Pele mukeri kotha, aani jomeri maatha. Kore dii rasaatal ! Kore dii rasaatal ! Ho raaja, haajir royechhe dol, Bol raaja, korbo ki bol, ekhon korbo ki bol.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 3(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- Pilu-Barwan
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
শোন্ তোরা তবে শোন্ । অমানিশা আজিকে, পূজা দেব কালীকে— ত্বরা করি যা তবে, সবে মিলি যা তোরা, বলি নিয়ে আয় !
প্রতিবর্ণীকরণ
Shon tora tabe shon. Amaanisha aajike, puja debo kaalike. Twara kori ja tabe, sabe mili ja tora - Boli niye aay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।
বাল্মীকির প্রস্থান
ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়— মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয় ! তবে আয় সবে আয়,তবে আয় সবে আয়— তবে ঢাল্ সুরা,ঢাল্ সুরা,ঢাল্ ঢাল্ ঢাল্ ! দয়া মায়া কোন্ ছার,ছারখার হোক ! কে বা কাঁদে কার তরে,হাঃ হাঃ হাঃ ! তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার, তবে আন্ বরশা,আন্ আন্ দেখি ঢাল !
প্রতিবর্ণীকরণ
Tabe aay sabe aay, tabe aay sabe aay- Tabe dhaal sura, dhaal sura, dhaal dhaal dhaal. Daya maaya kon chhaar, chhaarkhar hok. Ke ba knaade kaar tare, ha ha ha. Tabe aan talowaar, aan aan talowaar, Tabe aan barsha, aan aan dekhi dhaal. Aage pete kichhu dhaal, pare pitthe nibi dhaal. Ha ha, ha ha ha, ha ha.Ha ha ha ha ,ha ha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- বেস্তের্ন
- তাল
- কহর্ব
- ঘরানা
- বেস্তের্ন
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রথম দস্যুআগে পেটে কিছু ঢাল্,পরে পিঠে নিবি ঢাল । হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ ! হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ !
উঠিয়া
কালী কালী কালী বলো রে আজ— বলো হো, হো হো, বলো হো, বলো হো ! নামের জোরে সাধিব কাজ, বলো হো,হো,বলো হো, বলো হো ! ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট-পট্ট-কেশ অট্ট অট্ট হাসে রে— হাহা হাহাহা হাহাহা ! আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয় ! জয় জয়,জয় জয়,জয় জয়,জয় জয়, আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয় ! আরে বল্ রে শ্যামা মায়ের জয় !
প্রতিবর্ণীকরণ
Kaali kaali balo re aaj - Balo ho, ho ho, balo ho, ho ho, balo ho. Naamer jore saadhibo kaaj - Balo ho ho ho, balo ho, balo ho. Oi ghor matto kare nrityo rango-maajhare, Oi lokkho lokkho jokkho rokkho gheri shyamare, Oi latto-patto-kesh, atto atto haase re - Haha hahaha hahaha. Aare bal re shyama maayer joy, joy joy. Joy joy, joy joy, joy joy, joy joy, Aare bal re shyama mayer joy, joy joy, Aare bal re shyama maayer joy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- Nancy-Lee
- তাল
- দদ্র
- ঘরানা
- বেস্তের্ন
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
গমনোদ্যম একটি বালিকার প্রবেশ
ওই মেঘ করে বুঝি গগনে ! আঁধার ছাইল, রজনী আইল, ঘরে ফিরে যাব কেমনে ॥ চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায় সারা দিবস বন ভ্রমণে । ঘরে ফিরে যব কেমনে ॥ এ কী এ ঘোর বন !— এনু কোথায় ! পথ যে জানি না, মোরে দেখায়ে দে-না ! কী করি এ আঁধার রাতে ! কী হবে মোর হায় ॥ ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে, চকিত চপলা চমকে সঘনে, একেলা বালিকা তরাসে কাঁপে কায় ॥
প্রতিবর্ণীকরণ
Oi megh kore bujhi gagone. Aandhar chhaailo, rajoni aailo, Ghore phire jaabo kemone ! Charon obash haay, shraanto klaanto kaay Saara dibas bono bhromone. Ghore phire jaabo kemone !
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- রাগ
- Desh-Malhar
- তাল
- কহর্ব
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
বালিকার প্রতি
প্রথম দস্যুপথ ভুলেছিস সত্যি বটে ? সিধে রাস্তা দেখতে চাস ? এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস ।
সকলেহাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ !
প্রথমের প্রতি
কেমন হে ভাই ! কেমন সে ঠাঁই ?
মন্দ নহে বড়ো, এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো ।
হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ !
আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে— আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে ।
হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ !
প্রতিবর্ণীকরণ
Poth bhulechhis sotti bote? Sidhe raasta dekte chaas? Emon jaaygay paathiye debo sukhe thaakbi baaro maas. Ha ha ha, ha ha ha! Kemon hey bhaai kemon se tthnaai, Mondo nahe baro - Ekdin na ekdin sabai sethaye habo joro. Ha ha ha! Aay saathe aay, raasta tore dekhiye di ge tabe - Aar taahole raasta bhule ghurte naahi habe. Ha ha ha!
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 5(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- জোগিঅ
- তাল
- খেম্ত
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
দৃশ্য 2
অরণ্যে কালী-প্রতিমা
বাল্মীকি স্তবে আসীন
রাঙা-পদ-পদ্মযুগে প্রণমি গো ভবদারা ! আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা ! সুরনর থরথর— ব্রহ্মাণ্ড বিপ্লব করো, রণরঙ্গে মাতো মা গো, ঘোর উন্মাদিনী পারা । ঝলসিয়ে দিশি দিশি, ঘুরাও তড়িৎ অসি, ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা । উরো কালী কপালিনী, মহাকালসীমন্তিনী, লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা !
প্রতিবর্ণীকরণ
Raangapado-padmojuge pronomi go bhabodara! Aaji e ghor nisheethe pujibo tomare taara. Suronaro tharoharo- bramhandobiplab karo, Ranarange maato maa go, ghora unmadinee-paara. Jhalasiye dishi dishi ghurao torito-asi, Chhutao shonitosroto, bhaasao bipul dhara. Uro kaalee kapalinee, mahakaalseemantinee, Laho jabapuspaanjali mahadebi paratpara.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- বগেশ্রী
- তাল
- Ektaal (4-4)
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
বালিকাকে লইয়া দস্যুগণের প্রবেশ
দেখো, হো ঠাকুর,বলি এনেছি মোরা । বড়ো সরেস, পেয়েছি বলি সরেস— এমন সরেস মছ্লি, রাজা, জালে না পড়ে ধরা দেরি কেন ঠাকুর, সেরে ফেলো ত্বরা ।
প্রতিবর্ণীকরণ
Dekho hey tthakur, boli enechhi mora. Baro sares peyechhi boli sares - Emon sares machhli, raaja, jaale na pore dhora. Deri keno tthakur, sere phelo twora.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- কফ়ি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
নিয়ে আয় কৃপাণ,রয়েছে তৃষিতা শ্যামা মা, শোণিত পিয়াও— যা ত্বরায়। লোল জিহ্বা লক্লকে,তড়িৎ খেলে চোখে, করিয়ে খণ্ড দিগ্দিগন্ত ঘোর দন্ত ভায় ।
প্রতিবর্ণীকরণ
Niye aaye kripaan. Royechhe trishito shyaama ma, Shonito piyao - ja taraye. Lolo jihwa laklake, torit khele chokhe, Koriye khanda dik diganto ghor danto bhaay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- রাগ
- অরন
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
বালিকাকী দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায় । পথহারা একাকিনী বনে অসহায়— রাখো রাখো রাখো,বাঁচাও আমায় ! দয়া করো অনাথারে, কে আমার আছে, বন্ধনে কাতর তনু মরি যে ব্যথায় ।
নেপথ্যে
দয়া করো অনাথারে, দয়া করো গো, বন্ধনে কাতর তনু জর্জর ব্যথায় ।
প্রতিবর্ণীকরণ
Ki doshe bnaadhile aamay, aanile kothay. Pathohaara ekakini bone ashohay - Raakho raakho raakho, bnaachao aamay. Daya karo anaathaare - ke aamar aachhe - Bandhone kaatortonu mori je byathay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 6(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- কির্তন
- তাল
- এক্তাল
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।
এ কেমন হল মন আমার । কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে— পাষাণ হৃদয়ও গলিল কেন রে, কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে ! কী মায়া এ জানে গো, পাষাণের বাঁধ এ যে টুটিল, সব ভেসে গেল গো, সব ভেসে গেল গো— মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে !
প্রতিবর্ণীকরণ
E kemon holo mon aamar. Ki bhaabo eje kichui bujhite paari ne. Paashanhriday golilo keno re. Keno aaji aankhijal dekha dilo nayone. Ki maaya e jaane go, Paashaner bnaadh e je tutilo, Sab bhese gelo go, sab bhese gelo go - Morubhumi dube gelo korunar plaabone.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- কফ়ি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
আরে, কী এত ভাবনা কিছু তো বুঝি না ।
সময় বহে যায় যে ।
কখন্ এনেছি মোরা, এখনো তো হল না !
এ কেমন রীতি তব, বাহ্ রে ।
না না হবে না, এ বলি হবে না, অন্য বলির তরে, যা রে যা ।
অন্য বলি এ রাতে কোথা মোরা পাব ?
এ কেমন কথা কও, বাহ্ রে !
প্রতিবর্ণীকরণ
Aare, ki eto bhaabna kichhu to bujhina. Samay bohe jaay je. Kakhon enechhi mora, ekhono to holo na. E kemon riti tab, baah re. Na na habe na, e boli habe na - Onyo bolir tare ja re ja. Onyo boli e raate kotha mora paabo. E kamon katha kawo, baah re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 7(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
শোন্ , তোরা শোন্ এ আদেশ ! কৃপাণ খর্পর ফেলে দে দে ! বাঁধন কর্ ছিন্ন, মুক্ত কর্ এখনি রে ।
প্রতিবর্ণীকরণ
Shon tora shon e aadesh, Kripan kharpar phele de de. Bnaadhon kar chhinna, Mukta kar ekhoni re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- মিশ্র ঝিঝিত
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।
যথাদিষ্ট কৃত
দৃশ্য 3
অরণ্য
বাল্মীকি
ব্যাকুল হয়ে বনে বনে ভ্রমি একেলা শূন্যমনে । কে পুরাবে মোর কাতর প্রাণ, জুড়াবে হিয়া সুধাবরিষণে !
প্রতিবর্ণীকরণ
Byakul hoye bone bone, Bhromi ekela shunyomone. Ke purabe mor kaator praan, Jurabe hiya sudhaborishone.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- খম্বজ
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
দস্যুগণ বালিকাকে পুর্নবার ধরিয়া আনিয়া
ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই, এমন শিকার ছাড়ব না । হাতের কাছে অম্নি এল,অম্নি যাবে ! অম্নি যেতে দেবে কে রে! রাজাটা খেপেছে রে,তার কথা আর মানব না । আজ রাতে ধুম হবে ভারি— নিয়ে আয় কারণ বারি, জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব— নেচে নেচে ঘুরে ঘুরে— রাজাটা খেপেছে রে, তার কথা আর মানব না ।
প্রতিবর্ণীকরণ
Chhaarbo na bhaai, chhaarbo na bhaai, emon shikar chhaarbo na. Haater kaachhe omni elo, omni jaabe ! Omni jete debe ke re. Raajata khepechhe re, taar katha aar maanbo na. Aaj raate dhum hobe bhaari - niye aay kaaronbaari, Jwele de mashalgulo, moner moton pujo debo - Neche neche ghure ghure - raajata khepechhe re, Taar katha aar maanbo naa.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- কফ়ি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ । তুমি উজির,কোতোয়াল তুমি, ওই ছোঁড়াগুলো বরকন্দাজ ॥ যত-সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে। পা ধোবার জল নিয়ে আয় ঝট্, কর্ তোরা সব যে যার কাজ ॥
প্রতিবর্ণীকরণ
Raaja maharaaja ke jaane, aami-i raajadhiraj. Tumi ujir, kotoyal tumi, Oi chnoragulo barkandaj. Jato sab knure aachhe thnai jure, Kaajer belay budhi jaay ure. Paa dhobar jaal niye aay jhat, Kar tora sab je jaar kaaj.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- অরন
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা । রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ !
জানিস না কেটা আমি !
ঢের ঢের জানি— ঢের ঢের জানি ।
হাসিস নে, হাসিস নে মিছে, যা যা— সব আপন কাজে যা যা, যা আপন কাজে ।
খুব তোমার লম্বাচওড়া কথা ! নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে !
প্রতিবর্ণীকরণ
Aachhe tomar bidye-saaddhi jaana. Rajotto kara eki taamasha peyechho. Jaanis ne keta aami ! Dher dher jaani - dher dher jaani - Haasis ne haasis ne michhe, jaa jaa - Sab aapon kaaje jaa jaa, Jaa aapon kaaje. Khub tomar lambachawra kotha ! Nitanto dekhi tomay kritanto dekechhe !
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 8(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- দেশ
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
আঃ কাজ কী গোলমালে, না হয় রাজাই সাজালে । মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে ।
রাম রাম, হরি হরি ! ওরা থাকতে আমি মরি ! তেমন তেমন দেখলে, বাবা ঢুকব আড়ালে ।
ওরে চল্ তবে শিগ্গিরি, আনি পূজোর সামিগ্গিরি । কথায় কথায় রাত পোহাল,এমনি কাজের ছিরি ।
প্রতিবর্ণীকরণ
Aah kaaj ki golmale, nahoy raajai saajale. Marbaar belay morbe otaai, aamra sab thaakbo phnaaktaale. Raamo raamo. Hori hori. Ora thaakte aami mori ! Temon temon dekhle baaba, dhukbo aarale. Ore chal tabe shiggiri, Aani pujar saamiggiri. Kathay kathay raat pohalo, emon kaajer chhiri.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- কফ়ি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
হা কী দশা হল আমার ! কোথা গো মা করুণাময়ী, অরণ্যে প্রাণ যায় গো ! মুহূর্তের তরে মা গো, দেখা দাও আমারে— জনমের মত বিদায় !
প্রতিবর্ণীকরণ
Haa ki dasha holo aamar. Kotha go maa korunamoyi, aronye praan jaay go. Muhurter tare maa go, dekha daao aamare - Janomer mato biday.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভৈরবি
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
পূজার উপকরণ লইয়া দস্যুগণের প্রবেশ
ও কালী-প্রতিমা ঘিরিয়া নৃত্য
এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী ! তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে, চমকে ধরণী । ক্ষান্ত দে মা, শান্ত হ মা, সন্তানের মিনতি । রাঙা নয়ন দেখে নয়ন মুদি, ও মা ত্রিনয়নী ।
প্রতিবর্ণীকরণ
Eto rango shikhechho kotha mundomalinee ! Tomar nrityo dekhe chitto knaape, chamoke dharonee. Khaanto de maa, shaanto haw maa, santaner minoti. Raanga nayon dekhe nayon mudi, o maa trinayanee.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- Pilu-Bhairav
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।
বাল্মীকির প্রবেশ
অহো আস্পর্ধা এ কী তোদের নরাধম ! তোদের কারেও চাহি নে আর, আর, আর না রে— দূর দূর দূর,আমারে আর ছুঁস নে । এ-সব কাজ আর না, এ পাপ আর না, আর না আর না— ত্রাহি, সব ছাড়িনু !
দীন হীন এ অধম আমি কিছুই জানি নে রাজা ! এরাই তো যত বাধালে জঞ্জাল, এত করে বোঝাই বোঝে না— কী করি, দেখো বিচারি ।
বাঃ— এও তো বড়ো মজা, বাহবা ! যত কুয়ের গোড়া ওই তো,আরে বল্-না রে !
দূর দূর দূর,নির্লজ্জ আর বকিস নে । এ পাপ আর না, আর না,আর না—ত্রাহি— সব ছাড়িনু ।
প্রতিবর্ণীকরণ
Aho! Aaspardha e kee toder naradham. Toder kaareo chaahi ne aar, aar, aar ne re - Dur dur dur, aamare aar chnus ne. E-sab kaaj aar na, e paap aar na, Aar na, aar na, traahi - sab chhaarinu.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 9(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- বেহগ
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
দস্যুগণের প্রস্থান
আয় মা, আমার সাথে, কোনো ভয় নাহি আর । কত দুঃখ পেলি বনে আহা মা আমার ! নয়নে ঝরিছে বারি, এ কি মা সহিতে পারি ! কোমল কাতর তনু কাঁপিতেছে বার বার ।
প্রতিবর্ণীকরণ
Aay maa, aamar saathe, kono bhoy naahi aar. Kato dukkho peli bone, aaha maa aamar ! Nayone jhorichhe baari, e ki maa sohite paari - Komal kaator tonu knaapitechhe baar baar.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 10(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভৈরবি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
দৃশ্য 4
বনদেবীগণের প্রবেশ
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে । গগনে ঘনঘটা, শিহরে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে । দিশি দিশি সচকিত দামিনী চমকিত, চমকি উঠিছে হরিণী তরাসে !
প্রতিবর্ণীকরণ
Rim jhim ghano ghano re baroshe. Gagone ghanoghata, shihare torulata, Moyuro moyuree naachiche haroshe. Dishi dishi sachokito, daaminee chamokito, Chamoki utthichhe horinee tarase.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- মল্হর
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki) / 49
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনথ তগোরে / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
ইংরেজি
It showers, it rains, torrential it has been. Clouds gather, leaves n branches shudder, Peacocks dance a duet, thrilled they'd seem. Alertness all around, thunders abound, Awe-struck does resort to bucking keen.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
প্রস্থান
বাল্মীকির প্রবেশ
কোথায় জুড়াতে আছে ঠাঁই— কেন প্রাণ কেন কাঁদে রে ! যাই দেখি শিকারেতে, রহিব আমোদে মেতে, ভুলি সব জ্বালা, বনে বনে ছুটিয়ে— কেন প্রাণ কেন কাঁদে রে ! আপনা ভুলিতে চাই, ভুলিব কেমনে— কেমনে যাবে বেদনা ! ধরি ধনু আনি বাণ,গাহিব ব্যাধের গান, দলবল লয়ে মাতিব । কেন প্রাণ কেন কাঁদে রে !
প্রতিবর্ণীকরণ
Kothay jurate aachhe thnaai - Keno praan keno knaade re. Jaai dekhi shikaarete, rohibo aamode mete, Bhuli sob jwaala bone bone chhutiye - Keno praan keno knaade re. Aapona bhulite chaai, bhulibo kemone - Kemone jaabe bedona. Dhori dhonu aani baan gaahibo byadhero gaan, Dolbol loye maatibo - Keno praan keno knaade re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- বেহগ
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।
শৃঙ্গধ্বনিপূর্বক দস্যুগণকে আহ্বান
দস্যুগণের প্রবেশ
কেন রাজা? ডাকিস কেন,এসেছি সবে । বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে ।
শিকারে হবে যেতে,আয় রে সাথে ।
ওরে,রাজা কী বলছে শোন্ ।
শিকারে চল তবে । সবারে আন্ ডেকে যত দলবল সবে ।
প্রতিবর্ণীকরণ
Keno raaja, daakis keno, esechhi sabe. Bujhi aabar shyama maayer pujo habe? Shikaar e hobe jete, aaye re saathe. Ore, raaja ki bolchhe shon. Shikare chal tabe. Sobare aan deke jato dalbal sabe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- দেশ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।
বাল্মীকির প্রস্থান
এই বেলা সবে মিলে চলো হো,চলো হো ছুটে আয়,শিকারে কে রে যাবি আয় ! এমন রজনী বহে যায় যে ! ধনুর্বাণ লয়ে হাতে,আয় আয় আয় আয় । বাজা শিঙ্গা ঘন ঘন—শব্দে কাঁপিবে বন— আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে, ছুটে যাবে কাননে কাননে ! চারি দিকে ঘিরে যাব পিছে পিছে, হো হো হো হো !
প্রতিবর্ণীকরণ
Ei bela sobe mile chalo ho, chalo ho. Chute aay, shikare ke re jaabi aay, Emon rajoni bohe jaay je. Dhanurbaan ballam loye haate, aay aay aay aay re. Baaja shinga ghano ghano, sabde knaapibe bon, Aakash phete jaabe, chamokibe poshu paakhi sobe, Chhute jaabe kaanone kaanone - Chaari dike ghire jaabo pichhe pichhe Ho ho ho ho !
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 11(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ইমন ভুপলি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
বাল্মীকির প্রবেশ
গহনে গহনে যা রে তোরা, নিশি ব'হে যায় যে ! তন্ন তন্ন করি অরণ্য করী বরাহ খোঁজ্ গে ! এই বেলা যা রে ! নিশাচর পশু সবে এখনি বাহির হবে— ধনুর্ব্বাণ নে রে হাতে, চল্ ত্বরা চল্ । জ্বালায়ে মশাল আলো এই বেলা আয় রে !
প্রতিবর্ণীকরণ
Gahone gahone jaa re tora - nishi bohe jaay je ! Tanno tanno kori aronyo, kori baraho khnoj ge ! Ei bela ja re. Nishacharo poshu sabe, ekhoni baahir habe, Dhanurbaan ne re haate, chal twara chal. Jwaalaye mashal-aalo, ei bela aay re !
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- কালমৃগয়া · 12(কালমৃগয়া)
- উপ-পর্যায়
- kaal-mrigaya
- রাগ
- বহার
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Kaal-mrigaya
- স্বরবিতান খণ্ড
- 29
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা আগে যাই ।
প্রাণপণ খোঁজ্ এ বন সে বন, চল্ মোরা ক’জন ও দিকে যাই ।
না না ভাই, কাজ নাই হোথা কিছু নাই, কিছু নাই— ওই ঝোপে যদি কিছু পাই ।
বরা বরা—
আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার, চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়— এবার ঠিকঠাক হয়ে সব থাক্ । সাবধান ধরো বাণ, সাবধান ছাড়ো বাণ । গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্ চল্ । ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই ।
প্রতিবর্ণীকরণ
Chal chal bhaai, Twara kore mora aage jaai. Praan pon khonj e bon, se bon, Chal mora ka-jon o dike jaai. Na na bhaai, kaaj naai - Hetha kichhu naai - kichhu naai - Oi jhope jodi kichhu paai. Bora ! Bora ! Aare, dnaara, dnaara, eto byasto hole phoskabe shikar. Chupi chupi aay, chupi chupi aay ashothotolay, Ebar thikthak hoye sobe thaak - Saabdhan, dharo baan - Saabdhan, chharo baan. Gelo gelo, oi oi paalay paalay, chal chal. Chhot re pichhe, aay re twara jaai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- কালমৃগয়া
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভুপলি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Kaal-mrigaya
- স্বরবিতান খণ্ড
- 29
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।
বনদেবীগণের প্রবেশ
কে এল আজি এ ঘোর নিশীথে সাধের কাননে শান্তি নাশিতে । মত্ত করী যত পদ্মবন দলে বিমল সরোবর মন্থিয়া, ঘুমন্ত বিহগে কেন বধে রে সঘনে খর শর সন্ধিয়া ! তরাসে চমকিয়ে হরিণ হরিণী স্খলিত চরণে ছুটিছে ! স্খলিত চরণে ছুটিছে কাননে, করুণনয়নে চাহিছে । আকুল সরসী, সারস সারসী শরবনে পশি কাঁদিছে । তিমির দিগভরি ঘোর যামিনী, বিপদ ঘনছায়া ছাইয়া । কি জানি কি হবে, আজি এ নিশীথে, তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া !
প্রতিবর্ণীকরণ
Ke elo aaji e ghor nishithe, Saadhero kaanane shaanti naashite. Matto kori jato paddobono dale Bimalo sarobaro monthiya, Ghumanto bihage keno bodhe re Saghane kharo sharo sondhiya ! Tarase chamokiye horino-horini Skholito charone chhutichhe ! Skholito charone chhutichhe kaanone, Koruno-nayone chaahichhe. Aakul sarosi, saaraso-saarosi Sharo-bone poshi knaadichhe. Timir dig bhori ghoro jaamini, Bipad ghano chhaaya chhaaiya. Ki jaani ki habe aaji e nishithe, Tarase praan otthe knaapiya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- কালমৃগয়া
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Kaal-mrigaya
- স্বরবিতান খণ্ড
- 29
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1882(১২৮৯)
ইংরেজি
Terrible is the night – who comes to our favorite garden, shattering peace. Arrogant tuskers spoil the water bodies with lotus plants. Why does the hunter shoot sharp arrows to kill sleeping birds! Deer run amok, afraid, jolted, eyes sad. Restless is the lake, crane couple cry, invisible though bushes. Darkest of nights, imperiled, Mind shivers in untold fear.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
প্রথম দস্যুর প্রবেশ
প্রাণ নিয়ে তো সট্কেছি রে, করবি এখন কী ! ওরে বরা, করবি এখন কী ! বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি । এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না ! বাহবা, শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি ।
প্রতিবর্ণীকরণ
Praan niye to sotkechhi re, korbi ekhon ki. Ore bora, korbi ekhon ki. Baaba re, aami chup kore ai kochubone lukiye thaaki. Ai maroder murodkhana, dekheo ki re bharkali na. Bahoba! Shaabash tore, shaabash re tor bharsa dekhi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- রাগ
- Desh-Malhar
- তাল
- এক্তাল
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।
খোঁড়াইতে খোঁড়াইতে আর-একজন দস্যুর প্রবেশ
বলব কী আর বলব খুড়ো— উঁ উঁ । আমার যা হয়েছে বলি কার কাছে— একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ ।
তখন যে ভারি ছিল জারিজুরি, এখন কেন করছ বাপু উঁ উঁ উঁ— কোন্খানে লেগেছে বাবা,দিই একটু ফুঁ ।
প্রতিবর্ণীকরণ
Bolbo ki aar bolbo khuro - uu uu- Aamar ja hoyechhe boli kaar kaachhe - Ekta buno chhaagol tere ese merechhe dhnu. Takhon je bhaari chhilo jaarijuri, Ekhon keno korchho baapu, uu uu uu - Konkhane legechhe baaba, dii ektu phnu.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 13(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- জোগিঅ
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
দস্যুগণের প্রবেশ
সর্দার মহাশয় দেরি না সয়— তোমার আশায় সবাই বসে । শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধো কষে । বনবাদাড় সব ঘেঁটে ঘুঁটে, আমরা মরব খেটে খুটে, তুমি কেবল লুটে পুটে পেট পোরাবে ঠেসে ঠুসে ।
কাজ কী খেয়ে, তোফা আছি— আমায় কেউ না খেলেই বাঁচি— শিকার করতে যায় কে মরতে, ঢুঁসিয়ে দেবে বরা মোষে । ঢুঁ খেয়ে তো পেট ভরে না— সাধের পেটটি যাবে ফেঁসে ।
প্রতিবর্ণীকরণ
Sardar mashay deri naa soy, Tomar aashay sabai bose. Shikarete habe jete, Mihi komor bnaadho koshe. Bonbaadar sab ghnete ghnute Aamra mori khete khute, Tumi kebol lute pute Pet porabe tthese tthuse. Kaaj ki kheye, tofa aachhi - Aamay keu na khelei bnaachi. Shikar korte jaay ke morte - Dhnusiye debe bara-moshe. Dnu kheye to pet bhare na - Saadher petti jaabe phnese.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- শন্কর
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
হাসিতে হাসিতে প্রস্থান ও শিকারের পশ্চাৎ পশ্চাৎ পুনঃপ্রবেশ
বাল্মীকির দ্রুতপ্রবেশ
রাখ্ রাখ্ ফেল্ ধনু, ছাড়িস নে বাণ । হরিণ-শাবক দুটি প্রাণভয়ে ধায় ছুটি, চাহিতেছে ফিরে ফিরে করুণ নয়ান । কোনো দোষ করে নি তো সুকুমার কলেবর— কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর ! থাক্ থাক্ ওরে থাক্, এ দারুণ খেলা রাখ্, আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ ।
প্রতিবর্ণীকরণ
Raakh raakh phel dhanu, chhaaris ne baan. Horinshabok duti praanbhaye dhaay chhuti, Chaahitechhe phire phire karuno nayaan. Kono dosh kare ni to sukumar kalebar- Kemone komal dehe bnidhibi kotthin shar. Thaak thaak ore thaak, e daarun khela raakh, Aaj hote bisarjinu e chhaar dhanuk baan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 14(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- বহর
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
দস্যুগণের প্রবেশ
দস্যুগণআর না আর না, এখানে আর না— আয় রে সকলে চলিয়া যাই । ধনুক বাণ ফেলেছে রাজা, এখানে কেমনে থাকব ভাই ! চল্ চল্ চল্ এখনি যাই ।
বাল্মীকির প্রবেশ
তোর দশা, রাজা, ভালো তো নয় ! রক্তপাতে পাস রে ভয় ! লাজে মোরা মরে যাই । পাখিটি মারিলে কাঁদিয়া খুন, না জানি কে তোরে করিল গুণ— হেন কভু দেখি নাই ।
প্রতিবর্ণীকরণ
Aar na aar na, ekhane aar na - Aay re sakole choliya jaai. Dhonuk baan phelechhe raaja, Ekhane kemone thaakibo bhaai ! Chal chal chal ekhoni jaai. Tor dasha raaja, bhaalo to noy - Raktopaate paas re bhoy - Laaje mora more jaai. Paakhiti maarile knaadiya khun, Naa jaani ke tore korilo gun - Heno kobhu dekhi naai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 15(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
দস্যুগণের প্রস্থান
দৃশ্য 5
জীবনের কিছু হল না হায়— হল না গো হল না হায় হায় ! গহনে গহনে কত আর ভ্রমিব, নিরাশার এ আঁধারে ? শূন্য হৃদয় আর বহিতে যে পারি না, পারি না গো পারি না আর । কী লয়ে এখন ধরিব জীবন, দিবসরজনী চলিয়া যায়— দিবসরজনী চলিয়া যায়— কত কী করিব বলি কত উঠে বাসনা, কী করিব জানি না গো ! সহচর ছিল যারা, ত্যেজিয়া গেল তারা । ধনুর্বাণ ত্যেজেছি, কোনো আর নাহি কাজ— কী করি কী করি বলি হাহা করি ভ্রমি গো— কী করিব জানি না যে !
প্রতিবর্ণীকরণ
Jibaner kichhu holo na haay - Holo na go holo na, haay haay. Gahone gahone kato aar bhromibo nirashar e aandhare. Shunyo hriday aar bohite je paari naa, Paari na go, paari naa aar. Ki loye ekhon dhoribo jiban, dibaso-rajoni choliya jaay - Dibaso-rajoni choliya jaay - Kato ki koribo bali kato utthe baasona, Ki koribo jaani naa go. Sahochar chhilo jaara tyajiya gelo taara; Dhanurbaan tyejechhi, Kono aar naahi kaaj - Ki kori ki kori boli, haaha kori bhromi go - Ki koribo jaani na je.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
ব্যাধগণের প্রবেশ
দেখ্ দেখ্, দুটো পাখি বসেছে গাছে ।
আয় দেখি চুপি চুপি আয় রে কাছে ।
আরে ঝট্ করে এই বারে ছেড়ে দে রে বাণ ।
রোস্ রোস্ আগে আমি করি রে সন্ধান ।
প্রতিবর্ণীকরণ
Dekh dekh, duto paakhi bosechhe gaachhe. Aay dekhi chupichupi aay re kaachhe. Aare, jhat kore ei baare chhere de re baan. Ros ros, aage aami kori re sandhan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভুপলি
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
থাম্ থাম্,কী করিবি বধি পাখিটির প্রাণ ! দুটিতে রয়েছে সুখে, মনের উল্লাসে গাহিতেছে গান ।
রাখো মিছে ও-সব কথা, কাছে মোদের এসো নাকো হেথা । চাই নে ও-সব শাস্তর কথা, সময় বহে যায় যে ।
শোনো শোনো মিছে রোষ করো না ।
থামো থামো ঠাকুর, এই ছাড়ি বাণ ।
প্রতিবর্ণীকরণ
Thaam thaam ki koribi bodhi paakhitir praan. Dutite royechhe sukhe, moner ullase gaahitechhe gaan. Raakho michhe o-sab katha, Kaachhe moder eso nako hetha, Chaai ne o-sab shastor katha, samay bohe jay je. Shono shono michhe rosh koro na. Thaamo thaamo tthakur, ei chhari baan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- শ্যম
- রাগ
- ভৈরবি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
একটি ক্রৌঞ্চকে বধ
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ, যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্ । কী বলিনু আমি ! এ কী সুললিত বাণী রে ! কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা, এমন কথা কেমনে শিখিনু রে ! পুলকে পুরিল মনপ্রাণ, মধু বরষিল শ্রবণে, এ কী! হৃদয়ে এ কী এ দেখি !— ঘোর অন্ধকার-মাঝে, এ কী জ্যোতি ভায় ! অবাক্!— করুণা এ কার !
প্রতিবর্ণীকরণ
Ki bolinu aami ! Eki sulolito baani re ! Kichhu na jaani kemone je aami prokashinu debobhaasha, Emon kotha kemone shikhinu re ! Pulok e purilo monopraan, modhu borshilo shrobane, E ki ! Hridaye e ki e dekhi ! - Ghor andhokaar maajhe, eki jyoti bhaay, Abaak ! - Koruna e kaar.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- kaal-mrigaya
- রাগ
- বহর
- তাল
- 2-2
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
সরস্বতীর আবির্ভাব
এ কী এ, এ কী এ, স্থিরচপলা ! কিরণে কিরণে হল সব দিক উজলা ! কী প্রতিমা দেখি এ, জোছনা মাখিয়ে কে রেখেছে আঁকিয়ে আ মরি কমলপুতলা !
প্রতিবর্ণীকরণ
E ki e, e ki e, sthir chapala. Kirane kirane holo sab dik ujola ! Ki protima dekhi e - Jochona maakhiye, Ke rekheche ankiye Aa mori kamalo-putala.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 16(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভুপলি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
ব্যাধগণের প্রস্থান
বনদেবীগণের প্রবেশ
নমি নমি ভারতী, তব কমলচরণে পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ ।
পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা ! ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ ।
কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে— হৃদয়কমলে চরণকমল করো দান ।
তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে, চিরদিবস করিব তব চরণসুধা পান ।
প্রতিবর্ণীকরণ
Nomi nomi, bhaaroti, tabo kamol charone. Purna holo bonobhumi, dhanyo holo praan. Purna holo baasona, debi kamolasana - Dhanyo holo dosyupoti, golilo paashan. Kotthin dharabhumi e, kamolaalaya tumi je - Hriday-kamole charon-komol karo daan. Tabo kamolo-porimol e raakho hridi bhoriye - Chirodibos koribo tabo charon-shudha paan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- তাল
- ঝপ্তাল
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
দেবীগণের অন্তর্ধান
কালী-প্রতিমার প্রতি বাল্মীকি
শ্যামা, এবার ছেড়ে চলেছি মা। পাষাণের মেয়ে পাষাণী, না বুঝে মা বলেছি মা ! এত দিন কী ছল করে তুই, পাষাণ করে রেখেছিল ! আজআপন মায়ের দেখা পেয়ে, নয়ন-জলে গলেছি মা ! কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন— আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা ! মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা !
প্রতিবর্ণীকরণ
Shyaama ebaar chhere cholechhi ma. Paashaner meye paashani tui, na bujhe ma bolechhi ma. Eto din ki chhal kore tui, paashan kore rekhechhili, (Aaj) aapon maayer dekha peye nayonjale golechhi ma. Kaalo dekhe bhuli ne aar, aalo dekhe bhulechhe mon - Aamay tumi chhalechhile, (ebar) aami tomay chholechhi ma. Maayar maaya kaatiye ebar maayer kole cholechhi ma.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- রাগ
- রম্প্রসদি
- তাল
- এক্তাল
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1882(১২৮৯)
ইংরেজি
This time I change my course, SHYAMA, O' mother dear. Stony daughter with a rock heart, I had called you mother without much of a reading. How did you trick me with your stony look, Now having acquired my mother back I fuse in tears. Moving towards my mother's lap disregarding Maya.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
দৃশ্য 6
কোথা লুকাইলে ! সব আশা নিবিল, দশ দিশি অন্ধকার, সবে গেছে চলে ত্যেজিয়ে আমারে— তুমিও কি তেয়াগিলে !
প্রতিবর্ণীকরণ
Kotha lukaile ! Sab aasha nibhilo, dashodishi andhokaar, Sab gechhe chole tejiye aamare, Tumio ki teyagile.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 17(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভৈরবি
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
লক্ষ্মীর আবির্ভাব
কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে, সলিল দু’নয়নেকিসের দুখে ? কমলা দিতেছি আসি,রতন রাশি রাশি, ফুটুক তবে হাসিমলিন মুখে । কমলা যারে চায়, বলো সে কী না পায়, দুখের এ ধরায়থাকে সে সুখে । ত্যেজিয়া কমলাসনে, এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে হেরো গো চোখে ।
প্রতিবর্ণীকরণ
Keno go aapon-mone bhromichho bone bone, Solilo du nayone kiser dukhe ! Kamola ditechhe aasi raton raashi raashi, Phutuk tobe haasi molin mukhe. Kamola jaare chaay balo se ki na paay, Dukher e dharay se thaake se sukhe. Tyajiya kamolasone esechhi e ghor bone, Aamare shubhokhane hero go chokhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 18(বাল্মীকিপ্রতিভা)
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভৈরবি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
কোথায় সে উষাময়ী প্রতিমা ! তুমি তো নহ সে দেবী কমলাসনা, কোরো না আমারে ছলনা । কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ । দেবী গো, চাহি না, চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না, তাহা লয়ে সুখী যারা হয় হোক, হয় হোক— আমি, দেবী, সে সুখ চাহি না । যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়, এ বনে এসো না এসো না, এসো না এ দীনজনকুটিরে । যে বীণা শুনেছি কানে মন প্রাণ আছে ভোর, আর কিছু চাহি না, চাহি না ।
প্রতিবর্ণীকরণ
Kothaay se ushamoyee protima - Tumi to naho se debi kamolasona, Koro na aamare chhalona. Ki enechho dhon maan, taaha je chaahena praan. Debi go, chaahi na, chaahi na, monimoy dhuliraashi chaahi na - Taaha loye sukhi jaara hoy hok, hoy hok - Aami, debi, se sukh chaahina. Jaao lokkhi alokay jaao lokkhi amoray, E bone eso na, eso na, Eso na e dinojono-kutire. Je beena shunechhi kaane mon praan aachhe bhor - Aar kichhu chaahi na, chaahi na.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- ভৈরবি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
লক্ষ্মীর অন্তর্ধান
বাল্মীকির প্রস্থান
বনদেবীগণের প্রবেশ
বাণী বীণাপাণি, করুণাময়ী ! অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি ! স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা, চকিতে শুধু দেখা দিয়ে চির মরমবেদনা, তোমারে চাহি ফিরিছে, হেরো কাননে কাননে ওই ।
প্রতিবর্ণীকরণ
Baani beenapaani, korunamoyee ! Andhojane nayon diye andhakare phelile, Darosho diye lukale kotha debi oyee. Swaponsamo milabe jodi keno go dile chetona - Chokite shudhu dekha diye chiro maromo-bedona. Tomare chaahi phiriche, hero kaanone kaanone oi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা
- উপ-পর্যায়
- balmiki-pratibha
- রাগ
- খত
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
বনদেবীগণের প্রস্থান
বাল্মীকির প্রবেশ
সরস্বতীর আবির্ভাব
এই-যে হেরি গো দেবী আমারই ! সব কবিতাময় জগত-চরাচর, সব শোভাময় নেহারি । ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনক-রবি উদিছে, ছন্দে জগমণ্ডল চলিছে, জ্বলন্ত কবিতা তারকা সবে— এ কবিতার মাঝারে তুমি কে গো দেবী, আলোকে আলো আঁধারি ! আজি মলয় আকুল, বনে বনে এ কী এ গীত গাহিছে, ফুল কহিছে প্রাণের কাহিনী, নব রাগ-রাগিণী উছাসিছে । এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি । তুমিই কি দেবী ভারতী, কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে, উষা আনিলে প্রাণের আঁধারে, প্রকৃতির রাগিণী শিখাইলে ! তুমি ধন্য গো, রব চিরকাল চরণ ধরি তোমারি ।
প্রতিবর্ণীকরণ
Ei je heri go debi aamari. Sab kobitamoy jagot-charachar, Sab shobhamoy nehari. Chhande utthichhe chandroma, chhande kanakorobi udichhe, Chhande jago-mondol cholichhe, Jwalonto kobita taaroka sabe; E kobitar maajhare, tumi ke go debi, Aaloke aalo aandhari. Aaji maloy aakul, bone bone e ki e gito gaahichhe, Phul kohichhe praaner kaahini, Nabo raag-raagini uchhaasichhe - E aanonde aaj gito gaahe mor hriday sab abaari. Tumi-i ki debi bhaaroti , kripagune andho aankhi phutale - Usha aanile praaner aandhare, Prokitir raagini shikhaile ! Tumi dhonyo go ! Rabo chirokaal charon dhori tomari.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 19(বাল্মীকিপ্রতিভা)
- রাগ
- বহার
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
সরস্বতীদীনহীন বালিকার সাজে এসেছিনু ঘোর বনমাঝে গলাতে পাষাণ তোর মন— কেন বৎস, শোন্,তাহা শোন্ । আমি বীণাপাণি, তোরে এসেছি শিখাতে গান, তোর গানে গলে যাবে সহস্র পাষাণ-প্রাণ । যে রাগিণী শুনে তোর গলেছে কঠোর মন সে রাগিণী তোর কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ । অধীর হইয়া সিন্ধু কাঁদিবে চরণতলে, চারি দিকে দিক্-বধূ আকুল নয়নজলে । মাথার উপরে তোর কাঁদিবে সহস্র তারা, অশনি গলিয়া গিয়া হইবে অশ্রুর ধারা । যে করুণ রসে আজি ডুবিল রে ও হৃদয় শতস্রোতে তুই তাহা ঢালিবি জগৎময় । যেথায় হিমাদ্রি আছে সেথা তোর নাম রবে, যেথায় জাহ্নবী বহে তোর কাব্যস্রোত ব’বে । সে জাহ্নবী বহিবেক অযুত হৃদয় দিয়া শ্মশান পবিত্র করি, মরুভূমি উর্বরিয়া । মোর পদ্মাসনতলে রহিবে আসন তোর নিত্য নব নব গীতে সতত রহিবি ভোর ! বসি তোর পদতলে কবি-বালকেরা যত শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সংগীত কত । এই নে আমার বীণা, দিনু তোরে উপহার, যে গান গাহিতে সাধ, ধ্বনিবে ইহার তার ।