দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
Dekho shukotara ankhi
প্রকৃতি
দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায় প্রভাতের কিনারায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে– আয় আয় আয়॥ ও যে কার লাগি জ্বালে দীপ, কার ললাটে পরায় টিপ, ও যে কার আগমনী গায়– আয় আয় আয়॥ জা গো জা গো সখী, কাহার আশায় আকাশ উঠিল পুলকি। মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে কহিছে শিশিরবায়– আয় আয় আয়॥
প্রতিবর্ণীকরণ
Dekho dekho, dekho, sukotaara aankhi meli chaay Probhater kinaray. Daak diyechere shiuli phulere - Aay aay aay. O je kaar laagi jwaale deep, Kaar lalaate poray tip, O je kaar aagomoni gaay - aay aay aay. Jaago jaago sokhi, Kaahar aashay aakash utthilo puloki Maalotiro bone bone oi shono khane khane Kohichhe shishirobaay - aay aay aay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 159(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- কলিংড়া
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।