গান / Uncategorized

ধিক্ ধিক্ ওরে মুগ্ধ, কেন চাস্ ফিরে ফিরে

Dhik dhik ore mugdho

Uncategorized
ধিক্ ধিক্ ওরে মুগ্ধ, কেন চাস্ ফিরে ফিরে ।
এ যে দূষিত নিষ্ঠুর স্বপ্ন,
এ যে মোহবাষ্পঘন কুজ্জাটিকা—
দীর্ণ করিবি না কি রে ।
অশুচি প্রেমের উচ্ছিষ্টে
নিদারুণ বিষ—
লোভ না রাখিস
প্রেতবাস তোর ভগ্ন মন্দিরে ।
নির্মম বিচ্ছেদসাধনায
পাপক্ষালন হোক—
না কোরো মিথ্যা শোক,
দুঃখের তপস্বী রে—
স্মৃতিশৃঙ্খল করো ছিন্ন—
আয বাহিরে,
আয বাহিরে ।

প্রতিবর্ণীকরণ

Dhik dhik ore mughdho, keno chaas phire phire.
E je dushito nisttur swapno,
E je mohobaspoghano kujjhotika -
Dirno korebe na ki re.
Asuchi premer uchchhisthe
Nidarun bish -
Lobh na raakhis
Pretobaas tor bhagno mondire.
Nirmom bichchhedosaadhonay
Paapokhalon hok -
Na koro mithya shok,
Dukher tapposwi re -
Smitishrinkhal karo chinno -
Aay baahire,
Aay baahire.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান