দুজনে যেথায় মিলিছে সেথায়
Dujone jethay milichhe
আনুষ্ঠানিক
৭ দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো, প্রভু, তুমি থাকো। দুজনে যাহারা চলেছে তাদের তুমি রাখো, প্রভু, সাথে রাখো॥ যেথা দুজনের মিলিছে দৃষ্টি সেথা হোক তব সুধার বৃষ্টি– দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো॥ দুজনে মিলিয়া গৃহের প্রদীপে জ্বালাইছে যে আলোক তাহাতে, হে দেব, হে বিশ্বদেব, তোমারি আরতি হোক॥ মধুর মিলনে মিলি দুটি হিয়া প্রেমের বৃন্তে উঠে বিকশিয়া, সকল অশুভ হইতে তাহারে তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো॥
প্রতিবর্ণীকরণ
Dujone jethay milichho shethay tumi thaako, probhu, tumi thaako. Dujone jaahara cholechhe taader tumi rekho, probhu, saathe rekho. Jetha dujoner milichhe dristi setha hok tabo sudhar brishti - Dnohe jaara daake dnohare tader tumi daako, probhu, tumi daako. Dujone miliya griher prodipe jwaalayichhe je aalok Taahate, hey debo, hey bishwodebo, tomari aaroti hok. Modhur milone mele duti hiya premer brinte utthe bikoshiya, Sakol ashubho hoite taahare tumi dhaako, probhu, tumi dhaako.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- আনুষ্ঠানিক · 7(আনুষ্ঠানিক)
- উপ-পর্যায়
- পোরিনোয
- রাগ
- সিন্ধু ভৈরবি
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1903(১৩১০)
এখনও কোনো অনুবাদ নেই।