দুঃখ যদি না পাবে তো
Dukkha jodi na pabe
পূজা
২০৪
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে॥
জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে॥
এড়িয়ে তাঁরে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর।
দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর।
মরতে মরতে মরণটারে শেষ ক’রে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে॥ প্রতিবর্ণীকরণ
Dukkho jodi naa paabe to dukkho tomar ghuchbe kabe ? Bishke bisher daaho diye dahan kore maarte habe. Jwolte je tor aaguntaare, bhoy kichhu naa koris taare, Chhaai hoye se nibhbe jakhon jwolbe naa aar kobhu tabe. Eriye taare paalas naa re, dhara dite hos naa kaator. Dirgho pathe chhute chhute dirgho koris dukkhota tor. Morte morte marontare shesh kore de ekebare, Taar pare sei jiban ese aapon aason aapni labe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 204(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- রাগ
- Baul-Sur
- তাল
- কাহারবা
- সংকলন
- গীতলি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 42 (Arupratan)
- স্বরলিপি
- সুধীর চন্দ্র কর
- রচনাকাল
- 17 September 1914(১ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?