এ কী এ ঘোর বন !— এনু কোথায !
পথ যে জানি না, মোরে দেখাযে দে না ।
কী করি এ আঁধার রাতে ।
কী হবে মোর হায ।
ঘন ঘোর মেঘ ছেযেছে গগনে,
চকিত চপলা চমকে সঘনে,
একেলা বালিকা
তরাসে কাঁপে কায ।
প্রতিবর্ণীকরণ
E ki e ghor bon! Enu kothay.
Path je jaani na, more dekhaye de-na.
Ki kori e aandhar raate.
Ki habe mor haay.
Ghano ghor megh chheyechhe gagone,
Chokito chapala chamoke saghane,
Ekela baalika-
Tarase knaape kaay.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1881(১২৮৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।