এ শুধু অলস মায়া
E sudhu alas maya
বিচিত্র
এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন। এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা, নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন। শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি– এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে। কুহকের দেশে যেন সাধ ক’রে পথ ভুলি হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে। কারে যেন দেব’ ব’লে কোথা যেন ফুল তুলি– সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে। এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে। ভুলে ভুলে গান গাই– কে শোনে কে নাই শোনে– যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে॥
প্রতিবর্ণীকরণ
E shudhu alaso maaya, e shudhu megher khela, E shudhu moner saadh baatasete bisarjan. E shudhu aaponmone maala gnethe chnire phela, Nimesher haasikaanna gaan geye samaapan. Shyamol pallabopaate robikare saara bela Aaponari chhaaya loye khela kare phulguli - Eo sei chhaayakhela basonter somirane. Kuhaker deshe jeno saadh kore path bhuli Hetha hotha ghuri phiri saara din aanmone. Kaare jeno debo bole kotha jeno phul tuli - Sondhay molin phul ure jaay bone bone. E khela khelibe, haay, khelar saathi ke aachhe. Bhule bhule gaan gaai - ke shone, ke naai shone - Jodi kichhu mone pare, jodi keho aase kaachhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 29(বিচিত্র)
- রাগ
- ইমন
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 33 (Kabyageeti)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।