এবার ভাসিয়ে দিতে হবে
Ebar bhasiye dite hobe 1
প্রকৃতি
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী–
তীরে ব’সে যায় যে বেলা, মরি গো মরি॥
ফুল-ফোটানো সারা
ক’রে বসন্ত যে গেল সরে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি॥
জল উঠেছে ছল্ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস।
ওরে, সকল বাতাস সকল আকাশ
আজি ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি॥ প্রতিবর্ণীকরণ
Ebaar bhaasiye dite habe aamar ei tori - Tire bose jaay je bela, mori go mori. Phul photano saara kore basonto je gelo sore, Niye jhora phuler daala bolo ki kori. Jal utthechhe chhalchhaliye, dheu utthechhe dule, Marmoriye jhare paata bijan torumule. Shunyomone kothao taakas. Ore, sakol baatas sakol aakash Aaji oi paarer oi bnaashir sure otthe shihori.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 253(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- দদ্র
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 39
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 9 April 1912(২৬ চৈত্র ১৩১৮)
ইংরেজি
I must launch out my boat. The languid hours pass by on the shore---Alas for me! The spring has done its flowering and taken leave. And now with the burden of faded futile flowers I wait and linger. The waves have become clamorous, and upon the bank in the shady lane the yellow leaves flutter and fall. What emptiness do you gaze upon! Do you not feel a thrill passing through the air with the notes of the far-away song floating from the other shore?
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস