গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রেম
এবার, সখী, সোনার মৃগ
Ebar sokhi sonar mrigo
প্রেম
এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি
দেয় ধরা।
আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে
আয় ত্বরা॥
ছুটেছিল পিয়াস-ভরে মরীচিকাবারির তরে,
ধ’রে তারে কোমল করে কঠিন ফাঁসি পরা॥
দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে
ধারা।
দয়ার দোহাই মানবে না গো একটু
পেলেই ছাড়া।
বাঁধন-কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে,
ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধিবিচার-হরা॥ প্রতিবর্ণীকরণ
Ebaar, sokhi, sonar mrigo dey bujhi dey dhara.
Aay go tora purangana, aay sobe aay twara.
Chhutechhilo piyas bhore morichikabaarir tore,
Dhore taare komol kore kotthin phnaasi para.
Dayamaaya koris ne go, oder noy se dhaara.
Dayar dohai maanbe naa go ektu pelei chhara.
Bnaadhon-kaata bonyotaake maayar phnaade phelao paake,
Bhulao taake bnaashir daake, budhibichar-hara.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →