এই শ্রাবণের বুকের ভিতর
Ei shraboner buker
প্রকৃতি
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ’পরে নাচে॥ ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে, তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥ বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে। দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে। ওরে, সেই আগুনের পুলক ফুতে কদম্ববন রঙিয়ে উঠে, সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥
প্রতিবর্ণীকরণ
Ei shraabon buker bhitor aagun aachhe. Sei aaguner kalorup je aamar chokher pore naache. O taar sikhaar jota chhoriye pare dik hote oi digantare, Taar kaalo aabhar knaapon dekho taalboner oi gaachhe gaachhe. Baadol-haawa paagol holo sei aaguner huhungkare. Dundubhi taar baajiye beray maath hote kon maather paare. Ore, sei aaguner pulak phute kadombobon rongiye utthe. Sei aaguner beg laage aaj aamar gaaner paakhar paachhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 60(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Baul-Sur
- তাল
- দদ্র
- ঋতু
- বর্শ
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 14 (Nabagitika 1)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 31 August 1921(১৫ ভাদ্র ১৩২৮)
এখনও কোনো অনুবাদ নেই।