এই তো তোমার আলোকধেনু
Ei to tomar alokdhenu
পূজা
৫২০
এই তো তোমার আলোকধেনু
সূর্য তারা দলে দলে–
কোথায় ব’সে বাজাও বেণু, চরাও
মহাগগনতলে॥
তৃণের সারি
তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা–
আলোয়-চরা
ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে॥
সকালবেলা
দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
আঁধার হলে
সাঁঝের সুরে ফিরিয়ে আন আপন গোঠে।
আশা তৃষা
আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত–
মোর জীবনের
রাখাল ওগো, ডাক দেবে কি সন্ধ্যা হলে?। প্রতিবর্ণীকরণ
Ei to tomar aalokdhenu surjo taara dole dole - Kothay bose baajao benu, charao mohagagontole. Triner saari tulchhe maatha, torur shaakhe shyamal paata - Aaloy chora dhenu era bhir korechhe phule phole. Sakalbela dure dure uriye dhuli kothay chhote, Aandhar hole snaajher sure phiriye aano aapon gotthe. Aasha trishaa aamar jato ghure beray kothay kato - Mor jibaner raakhal ogo daak debe ki sondhya hole ?
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 520(পূজা)
- উপ-পর্যায়
- সুন্দর
- রাগ
- কেদর
- তাল
- ঝম্পক
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- Ramgarh, The Himalayas
- স্বরবিতান খণ্ড
- 41
- স্বরলিপি
- মোহিনি সেন্গুপ্ত
- রচনাকাল
- 23 April 1914(১০ বৈশাখ ১৩২১)
এখনও কোনো অনুবাদ নেই।