একবার তোরা মা বলিয়া ডাক্
Ekbar tora ma bolia
জাতীয় সঙ্গীত
একবার তোরা মা বলিযা ডাক্ , জগতজনের শ্রবণ জুডাক, হিমাদ্রিপাষণ কেঁদে গলে যাক— মুখ তুলে আজি চাহো রে ॥ দাঁডা দেখি তোরা আত্মপর ভুলি, হৃদযে হৃদযে ছুটুক বিজুলি— প্রভাতগগনে কোটি শির তুলি নির্ভযে আজি গাহো রে ॥ বিশ কোটি কণ্ঠে মা ব'লে ডাকিলে রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে, বিশ কোটি ছেলে মাযেরে ঘেরিলে দশ দিক সুখে হাসিবে । সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন এ নহে কাহিনী, এ নহে স্বপন— আসিবে সে দিন আসিবে ॥ আপনার মাযে মা বলে ডাকিলে, আপনার ভাযে হৃদযে রাখিলে, সব পাপ তাপ দূরে যায চলে পুণ্য প্রেমের বাতাসে । সেথায বিরাজে দেব-আশীর্বাদ— না থাকে কলহ, না থাকে বিষাদ— ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ— বিমল প্রতিভা বিকাশে ॥
প্রতিবর্ণীকরণ
Ekbar tora ma boliya daak, jagotjoner shrobon jurak, Himadripaashan knede gole jaak - mukh tule aaji chaaho re. Dnaara dekhi tora aatmopor bhuli, hridaye hridaye chhutuk bijuli - Probhatogagone koti shir tuli nirbhoye aaji gaaho re. Bish koti kontthe ma bole daakile romancho utthibe anonto nikhile, Bish koti chhele maayere gherile dosh dik sukhe haasibe. Sedin probhate nutan tapon notun jibon koribe bapon E nohe kaahini, e nohe swapon - aasibe se din aasibe. Aaponar maaye ma bole daakile, aaponar bhaaye hridaye raakhile, Sab paap taap dure jaay chole punyo premer baatase. Setha biraje debo-aashribad- na thaake kaloho, na thaake bishad - Ghuche apoman, jege otthe praan - bimolo protibha bikashe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- জাতীয় সঙ্গীত · 11(জাতীয় সঙ্গীত)
- রাগ
- কির্তন
- তাল
- একতাল
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 47
- স্বরলিপি
- সরলা দেবী / কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1886(১২৯৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?