এমনি করে ঘুরিব দূরে বাহিরে
Emni kore ghuribo
পূজা
এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে॥ যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া, চন্দ্র ছুটে, সূর্য ছুটে, সে পথতলে পড়িব লুটে– সবার পানে রহিব শুধু চাহি রে॥ তোমার ছায়া পড়ে যে সরোবরে গো কমল সেথা ধরে না, নাহি ধরে গো। জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে, ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে। যে বাঁশিখানি বাজিছে তব ভবনে সহসা তাহা শুনিব মধু পবনে। তাকায়ে রব দ্বারের পানে, সে তানখানি লইয়া কানে বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে॥
প্রতিবর্ণীকরণ
Emoni kore ghuribo dure baahire, Aar to goti naahi re mor naahi re. Je pathe tabo rathero rekha dhoriya Aapona hote kusumo utthe bhoriya, Chandro chhute, surjo chhute, se pathotale poribo lute - Sobaar paane rohibo shudhu chaahi re. Tomaro chhaaya pore je sarobore go Kamal setha dhore naa, naahi dhare go. Joler dheu tarol taane se chhaaya loye maatilo gaane, Ghiriya taare phiribo tori baahi re. Je bnaashikhaani baajichhe tabo bhabone Sahosa taahaa shunibo modhu pabone. Taakaye rabo dwaarer paane, se taankhaani loiya kaane Baajaaye beena beraabo gaan gaahi re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 360(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- বেহগ
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 41
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয
- রচনাকাল
- 22 April 1912(৯ বৈশাখ ১৩১৯)
ইংরেজি
I this way I shall wobble around remotely, No other alternative I have. Road that bears impression of your chariot-wheel Flowers bloom cheerfully, The sun, the moon speed through, I shall slump and lie down the road – Stare at everyone in motion. The tarn which your shadow is cast upon, dear Countless Lotus blossoms, hard to contain within. Ripples on song, berserk, play with the shadow in lucid melody, Move encircling it I shall boat around. The melody of flute from your abode Would reach me with a sudden puff of air. I remain staring at your door, the melody in my ears, Singing and fiddling abou my lute.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস