এসেছে হাওযা বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো—
Esechhe hawa banite
বিচিত্র
এসেছে হাওযা বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো— এসেছে ডাক ঘরের দ্বার-খোলানো ॥ আয রে তোরা, আয রে তোরা, আয রে— রঙের ধারা ওই-যে বহে যায রে ॥ উদযরবি যে রাঙা রঙ রাঙাযে পূর্বাচলের দিযেছে ঘুম ভাঙাযে অস্তরবি সে রাঙা রসে রসিল— চিরপ্রাণের বিজযবাণী ঘোষিল । অরুণবীণা যে সুর দিল রণিযা সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিযা নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিযা । আয রে তোরা, আয রে তোরা, আয রে— বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায রে ॥
প্রতিবর্ণীকরণ
Esechhe haawa baanite dol-dolano, esechhe path bholano – Esechhe ghorer dwaar-kholano. Aay re tora, Aay re tora, Aay re – Ronger dhaara oi je bohe jaay re. Udoyorobi je raanga rong raangaye purbachaler diyechhe ghum bhaangaye Astorobi se raanga rase rosilo – Chiropraaner bijayobaani ghoshilo. Orunobina je sur dilo roniya sondhyakaashe se sur utthe ghoniya Nirob nishithinir buke nikhilo dhwani dhwaniya. Aay re tora, Aay re tora, Aay re – Bnaadhon-haara ronger dhaara oi-je bohe jaay re.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?