এসো আমার ঘরে
Eso amar ghore
প্রেম
এসো আমার ঘরে।
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের
তরে এসো আমার ঘরে॥
দুঃখসুখের
দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।
ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে–
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের ’পরে॥ প্রতিবর্ণীকরণ
Eso aamar ghare. Baahir hoye eso tumi je aachho antore. Swaponduwar khule eso oruno-aaloke Mugdho e chokhe. Khanokaaler aabhas hote chirokaaler tore Eso aamar ghare. Dukkhosukher dole eso, praaner hillole eso. Chhile aashar arup baani phaagunobaatase Boner aakul nihswase - Ebaar phuler prophullo rup eso buker pore.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 64(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- দেশ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 31
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1926(১৩৩৩)
ইংরেজি
Come to my apartment, Reveal yourself, whoever exists inside me. Force my dream-door open, step into the crimson light, Let me perceive with eyes full of admiration, Come out forever from a momentary impression, Come to my apartment. Come along with the wrinkles of joy and misery, ripples of life. You remained secluded within the sigh of the woods, Being serene lyrics of hope in the air of the spring – Now merrily blossom and drop upon my chest.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস