গান / শ্যামা

এসো এসো, এসো প্রিয়ে

Eso eso eso priye

শ্যামা শ্যামা থেকে · দৃশ্য 4
শেয়ার করুন
এসো এসো এসো প্রিয়ে,
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে ।
নিষ্ফল মম জীবন,
নীরস মম ভুবন,
শূন্য হৃদয় পূরণ করো
মাধুরীসুধা দিয়ে ।

প্রতিবর্ণীকরণ

Eso eso, eso priye,
Maronlok hote nutan praan niye.
Nisphal mamo jeeban,
Neeras mamo bhuban,
Shunyo hriday puran karo
Maadhureesudha diye.