গান / প্রকৃতি

এসো এসো হে তৃষ্ণার জল

Eso eso he trishnaro jol

প্রকৃতি
এসো এসো হে তৃষ্ণার জল,   কলকল্ ছলছল্–

ভেদ করো কঠিনের ক্রূর বক্ষতল   কলকল্ ছলছল্॥

      এসো এসো উৎসস্রোতে
গূঢ় অন্ধকার হতে

      এসো হে
নির্মল   কলকল্ ছলছল্॥

রবিকর রহে তব প্রতীক্ষায়।

তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।

      তাহারি সোনার
তান   তোমাতে জাগায় গান,

      এসো হে উজ্জ্বল,
কলকল্ ছলছল্॥

হাঁকিছে অশান্ত বায়,

‘আয়, আয়, আয়।’   সে তোমায় খুঁজে যায়।

      তাহার
মৃদঙ্গরবে   করতালি দিতে হবে,

      এসো হে চঞ্চল, কলকল্
ছলছল্॥

মরুদৈত্য কোন্ মায়াবলে

তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।

      ভেঙে ফেলে দিয়ে
কারা   এসো বন্ধহীন ধারা,

     এসো হে
প্রবল,   কলকল্ ছলছল্॥

প্রতিবর্ণীকরণ

Eso eso hey trisnar jal,    kalokal chhalochhal -
Bhed karo kotthiner krur bokkhotal    kalokal chhalochhal.
Eso eso utsosrote gurho aandhokar hote
Eso hey nirmal    kalokal chhalochhal..
Robikar rahe tabo protikhay.
Tumi je khelar saathi, se tomare chaay.
Taahari sonar taan    tomate jaagay gaan,
Eso hey ujjwal, kalokal chhalochhal.
Hnaakichhe aashanto baay,
'Aay, aay, aay.'  Se  tomay khnuje jaay.
Tahar mridangorabe karotali dite habe,
Eso hey chanchal,  kalokal chhalochhal.
Morudoityo kon maayabale
Tomare korechhe bondi paashanshrinkhale.
Bhenge phele diye kaara eso bandhohin dhaara,
Eso hey probal,  kalokal chhalochhal.