এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন
Eso eso ogo shyamochhayaghano
প্রেম ও প্রকৃতি
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো।
আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন॥
বীণা বাজুক রমকি
ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মর্মরগীতে–
মঞ্জীর বাজুক রিন্-রিন্ রিন্-রিন্॥
নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী– আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো-কল্লোলিয়া।
তীরে তীরে
বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার
ঝিন্-ঝিন্-ঝিন্-ইন্॥ প্রতিবর্ণীকরণ
Eso eso ogo shyamochhaayaghano din, eso, eso. Aano aano tabo mallaramondrito been. Beena baajuk ramaki jhamaki, Bijulir anguli naachuk chamoki chamoki chamoki. Naboneepokunjonibhrite kisholayomarmarogeete – Monjeero baajuk rin-rin-rin-rin. Nrityotarongito totinee barshanonondito notinee – aanondito notinee, Chalo chalo kul uchchholiya kalo-kalo-kalo kalloliya. Teere teere baajuk aandhokare jhilliro jhankar jhin-jhin-jhin-in.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 97(প্রেম ও প্রকৃতি)
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৬
- স্বরলিপি
- সুধীর চন্দ্র করসুধীর চন্দ্র কর১৯০৬–১৯৭৭রবীন্দ্রনাথের শেষ জীবনের খাস মুন্সী ও লিপিকার — অসুস্থ কবি মুখে বলে যেতেন, তিনি লিখে নিতেন।
- রচনাকাল
- 3 September 1940(১৮ ভাদ্র ১৩৪৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।