গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি
Gandhorekhar ponthe tomar
প্রেম ও প্রকৃতি
গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি, লেখন রে মোর, ছন্দ-ডানার প্রজাপতি– স্বপ্নবনের ছায়ায় আলোয় বেড়াস্ দুলি পরান-কণার বিন্দুসুরার নেশার ঘোরে॥ চৈত্র-হাওয়ায় যে চঞ্চলের ক্ষণিক বাসা পাতায় পাতায় করিস প্রচার তাহার ভাষা– অপ্সরীদের দোলের দিনের আবির-ধূলি কৌতুকে ভোর পাঠায় কে তোর পাখায় ভ’রে॥ তোর মাঝে মন কীর্তি আপন নিষ্কাতরেই করল হেলা। তার সে চিকন রঙের লিখন ক্ষণেকতরেই খেয়াল খেলা। সুর বাঁধে আর সুর সে হারায় দণ্ডে পলে, গান বহে যায় লুপ্ত সুরের ছায়ার তলে, পশ্চাতে আর চায় না তাহার চপল তুলি– রয় না বাঁধা আপন ছবির রাখীর ডোরে॥
প্রতিবর্ণীকরণ
Gandhorekhar panthe tomar shunye goti, Lekhan re mor chhando-daanar projapati – Swapnoboner chhaay aaloy beras duli Paran-kanar bindusurar neshar ghore. Choitro-haaway je chanchaler khonik baasa Paatay paatay koris prochar taahar bhaasha – Apsarider doler diner abir-dhuli Koutuke bhor paathay ke tor paakhay bhore. Tor maajhe mon kirti aapon niskatarei korlo hela. Taar chikan ranger likhan khanektarei kheyal khela. Sur bnaadhe aar sur se haray dande pale, Gaan bohe jaay lupta surer chhaayar tale, Paschate aar chaay na taahar chapal tuli – Roy na bnaadha aapon chhobir raakhir dore.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 77(প্রেম ও প্রকৃতি)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1928(১৩৩৫)
এখনও কোনো অনুবাদ নেই।