গান / চণ্ডালিকা

ঘন কালো মেঘ তার পিছনে

Ghano kalo megh

চণ্ডালিকা চণ্ডালিকা থেকে · দৃশ্য 3
ঘন কালো মেঘ তাঁর পিছনে,
চারি দিকে বিদ্যুৎ চমকে ।
অঙ্গ ঘিরে ঘিরে তাঁর
অগ্নির আবেষ্টন,
যেন শিবের ক্রোধানলদীপ্তি ।
তোর মন্ত্রবাণী ধরি কালীনাগিনীমূর্তি
গর্জিছে বিষনিশ্বাসে,
কলুষিত করে তাঁর পুণ্যশিখা ।

প্রতিবর্ণীকরণ

Ghano kaalo megh tnaar pichone,
Chaaridike bidyut chamoke,
Ango ghire ghire tnaar
Ognir aabeshton -
Jeno shiber krodhanoldipti !
Tor montrobaani dhori kaalinaaginimurti
Gorjiche bishonishwase,
Kolushito kore tnaar punyoshikha.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান