ঘাটে বসে আছি আনমনা
Ghate bose achhi
পূজা
ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়–
সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা পানে নাহি বয়॥
দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে–
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয়॥
ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই–
ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই॥
এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া–
শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই॥
তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান–
রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান॥ প্রতিবর্ণীকরণ
Ghaate bose aachhi aanmona jetechhe bohiya susamoy - Se baatase tori bhaasabo na jaaha toma paane naahi boy. Din jaay ogo din jaay, dinomoni jaay aste - Nishar timire dash dik ghire jaagiya utthichhe shato bhoy. Gharer thikana holo na go, mon kare tobu jaai-jaai - Dhrubotaara tumi jetha jaago se diker path chini naai. Eto din tori baahilam je sudur path baahiya - Shato baar tori dubudubu kori se pathe bharosa naahi paai. Tir-saathe hero shato dore bnaadha aachhe mor torikhan - Roshi khule debe kobe more, bhaashire paarile bnaache praan. Kobe akuler khola haawa dibe sob jwaala juraye, Shuna jaabe kobe ghanoghor rabe mahasaagorer kologan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 174(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- একতাল
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1901(১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?