গিয়াছে সে দিন যে দিন হৃদয়
Giyachhe se din
প্রেম ও প্রকৃতি
গিয়াছে সে দিন যে দিন
হৃদয় রূপেরই মোহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল
যখন– ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে
এখন হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল
বিভায় বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের
স্বপন মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে না–
তেমন কিছুই আসিবে না॥
সে দেবীপ্রতিমা নারিব
ভুলিতে প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মোর শ্যামল
করিয়া এখনো হৃদয়ে বিরাজে তাহা।
সে প্রতিমা সেই
পরিমলসম পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন
যেমন পলকে মিশায়ে যায়।
অলসপ্রবাহ জীবনে
আমার সে কিরণ কভু ভাসিবে না আর–
সে কিরণ কভু ভাসিবে না–
সে কিরণ কভু ভাসিবে না॥ প্রতিবর্ণীকরণ
Giyachhe se din je din hriday ruper e mohane aachhilo maati, Praaner swapon aachhilo jakhon - 'prem' 'prem' shudhu dibaso-raati. Shaantimoyi aasha phutechhe ekhon hridayo aakashopate, Jiban aamar komal bhibhay bimalo hoyechhe bate, Baalak kaaler premer swapan modhur jemon ujal jemon Temon kichhui aasibe na – Temon kichhui aasibe na. Se debi protima naaribo bhulite prothamo pronay aankilo jaaha, Smritimoru mor shyamal koriya ekhono hridaye biraje taaha. Se protima sei porimalsamo palake ja loy paay, Probhatokaaler swapon jemon palake mishaaye jaay Alasprobaho jibane aamar se kiran kobhu bhaasibe na aar – Se kirano kobhu bhaasibe na – Se kirano kobhu bhaasibe na.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 1(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ভৈরবি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1879(১২৮৬)
এখনও কোনো অনুবাদ নেই।