গভীর রজনী নামিল হৃদয়ে
Gobhir rajani namilo
পূজা
২৫৬
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই।
রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই॥
সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে–
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই॥
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান।
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান।
নীরব মন্ত্রে হৃদয়মাঝে, শান্তি শান্তি শান্তি বাজে,
অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই॥ প্রতিবর্ণীকরণ
Gobhiro rajoni naamilo hridoye, ar kolahol naai. Rohi rohi shudhu sudur sindhur dhwoni shunibaare paai. Sakol baasona chitte elo phire, nibir aandhar ghanalo baahire - Prodip ekti nibhrito antore jwalitechhe ek tthnaai. Asim mangole mililo maadhuri khela holo somadhan. Chapol chanchol lahorilila paarabare abosaan. Nirob montre hridayomaajhe shaanti shaanti shaanti baaje, Arupokaanti nirokhi antore muditolochane chaai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 256(পূজা)
- উপ-পর্যায়
- অন্তর্মুখে
- রাগ
- পরজ
- তাল
- রুপক্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1903(১৩১০)
ইংরেজি
1. Poem: THE NIGHT is upon me. My desires that wandered all day have come back to my heart like The murmur of the sea in the still evening air. One lonely lamp is burning in my house in the dark. The silence is in my blood. I shut my eyes and see in my heart the beauty that is beyond all forms. 2. Crossing: IN THE NIGHT when noise is tired the murmur of the sea fills the air. The vagrant desires of the day come back to their rest round the lighted lamp. Love's play is stilled into worship, life's stream touches the deep, and the world of forms comes to its nest in the beauty beyond all forms.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস