হার-মানা হার পরাব তোমার গলে
Har mana har porabo
পূজা
২৪৭
হার-মানা হার পরাব তোমার গলে–
দূরে রব কত আপন বলের ছলে॥
জানি আমি জানি ভেসে যাবে অভিমান–
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষাণ তখন গলিবে নয়নজলে॥
শতদলদল খুলে যাবে থরে থরে,
লুকানো রবে না মধু চিরদিন-তরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি–
পরম মরণ লভিব চরণতলে॥ প্রতিবর্ণীকরণ
Haar maana haar porabo tomar gale - Dure rabo kato aapon baler chhole. Jaani aami jaani bhese jaabe obhiman - Nibiro byathay phutiya poribe praan, Shunyo hiyar bnaashite baajibe gaan, Paashan takhon golibe nayonojale. Shatadalo-dalo khule jaabe thare thare, Lukano rabe naa modhu chirodin tore. Aakash juriya chaahibe kaahar aankhi, Ghorer baahire nirabe loibe daaki, Kichhui sedin kichhui robe na baaki Paramo marono labhibo charanatole.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 247(পূজা)
- উপ-পর্যায়
- আশ্বস
- রাগ
- সাহানা
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 39
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 20 April 1912(৭ বৈশাখ ১৩১৯)
ইংরেজি
I will deck thee with trophies, garlands of my defeat. It is never in my power to escape unconquered. I surely know my pride will go to the wall, my life will burst its bonds in exceeding pain, and my empty heart will sob out in music like a hollow reed, and the stone will melt in tears. I surely know the hundred petals of a lotus will not remain closed for ever and the secret recess of its honey will be bared. From the blue sky an eye shall gaze upon me and summon me in silence. Nothing will be left for me, nothing whatever, and utter death shall I receive at thy feet.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস