হাতে লয়ে দীপ অগণন
Hate loye deep
পূজা ও প্রার্থনা
হাতে লয়ে দীপ অগণন চরাচর কার সিংহাসন নীরবে করিছে প্রদক্ষিণ॥ চারি দিকে কোটি কোটি লোক লয়ে নিজ সুখ দুঃখ শোক চরণে চাহিয়া চিরদিন॥ সূর্য তাঁরে কহে অনিবার, ‘মুখপানে চাহো একবার, ধরণীরে আলো দিব আমি।’ চন্দ্র কহিতেছে গান গেয়ে, ‘হাসো প্রভু, মোর পানে চেয়ে– জ্যোৎস্নাসুধা বিতরিব স্বামী।’ মেঘ গাহে চরণে তাঁহার ‘দেহো, প্রভু, করুণা তোমার– ছায়া দিব, দিব বৃষ্টিজল।’ বসন্ত গাহিছে অনুক্ষণ, ‘কহো তুমি আশ্বাসবচন, শুষ্ক শাখে দিব ফুল ফল।’ করজোড়ে কহে নরনারী, ‘হৃদয়ে দেহো গো প্রেমবারি, জগতে বিলাব ভালোবাসা।’ ‘পূরাও পূরাও মনস্কাম’ কাহারে ডাকিছে অবিশ্রাম জগতের ভাষাহীন ভাষা॥
প্রতিবর্ণীকরণ
Haate loye deep agonon charachar kaar singhasan Nirabe korichhe prodokkhin. Chaaridike koti koti lok loye nijo sukh dukhha shok Charone chaahiya chirodin. Surjyo tnaare kahe anibar, 'Mukhopaane chaaho ekbar, Dharonir aalo dibo aami.' Chandro kohitechhe gaan geye, 'Haaso probhu mor paane cheye, Jyotsnasudha bitoribo swaami.' Megh gaahe charone tnaahar 'Deho, probhu, koruna tomar, Chhaaya dibo, dibo bristijal.' Basonto gaahichhe anukkhan, 'Kaho tumi aashwasbachon, Shushko saakhe dibo phul phal.' Karojore kohe naronaari, 'Hridaye deho go premobaari, Jagote bilabo bhaalobasa.' Purao puorao monoskam' kaahare daakichhe abishram Jagoter bhaashahin bhaasha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 17(পূজা ও প্রার্থনা)
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- প্রকাশিত
- তত্ববোধিনি পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 45
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।