হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়
Hay go bathay katha jay
প্রেম
হায় গো,
ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো–
সুর হারালেম অশ্রুধারে॥
তরী তোমার সাগরনীরে, আমি ফিরি তীরে তীরে,
ঠাঁই
হল না তোমার সোনার নায় গো–
পথ কোথা পাই অন্ধকারে॥
হায় গো,
নয়ন আমার মরে দুরাশায় গো,
চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।
যে ঘরে ওই প্রদীপ জ্বলে তার ঠিকানা কেউ না বলে,
বসে থাকি পথের নিরালায় গো
চির-রাতের পাথার-পারে॥ প্রতিবর্ণীকরণ
Haay go, byathaay katha jaay dube jaay, jaay go - Sur haaralam oshrudhaare. Tori tomar saagornire, aami phiri tire tire, Thnaai holo na tomar sonar naay go - Path kotha paai aandhokare. Haay go, nayon aamar mare durashaay go, Cheye thaaki dnaariye dwaare. Je ghare oi prodip jwale taar thikana keu na bale, Bose thaaki pather niralai go Chiro-raater paathar-pare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 243(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- বেহগ
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 14 (Nabagitika 1)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1921(১৩২৮)
এখনও কোনো অনুবাদ নেই।