গান / পূজা

হে মহাদুঃখ, হে রুদ্র

পূজা
২৩৩

       হে  মহাদুঃখ, হে  রুদ্র, হে  ভয়ঙ্কর, ওহে  শঙ্কর, হে  প্রলয়ঙ্কর।

       হোক  জটানি:সৃত  অগ্নিভুজঙ্গম   -দংশনে  জর্জর স্থাবর  জঙ্গম,

          ঘন ঘন  ঝন ঝন ঝননন   ঝননন  পিনাক  টঙ্করো॥