হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে
He tapas tabo shusko
প্রকৃতি
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে
মন আজি মোর উদাস বিভোর কোন্ সে ভাবের বশে॥
তব পিঙ্গল জটা হানিছে
দীপ্ত ছটা,
তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে
গিয়ে পশে॥
বুঝি না, কিছু না জানি
মর্মে আমার মৌন তোমার কী বলে
রুদ্রবাণী।
দিগ্ দিগন্ত দহি দু:সহ তাপ বহি
তব নিশ্বাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে॥
সারা হয়ে এলে দিন
সন্ধ্যামেঘের মায়ার মহিমা নি:শেষে হবে লীন।
দীপ্তি তোমার তবে শান্ত হইয়া রবে,
তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে॥ প্রতিবর্ণীকরণ
Hey tapos, tabo shushka katthor ruper gobhir rase Mon aaji mor udaas bibhor kon se bhaaber bashe. Tabo pingal jata haanichhe diptochhota, Tabo drishtir bohnibrishti antare giye poshe. Bujhi na, kichhu na jaani Marme aamar mouno tomar ki bole rudrobaani. Digdiganto dohi duhsaho taap bohi Tabo nihshwaas aamar bokkhe rohi rohi nihshwase. Saara hoye ele din Sondhyamegher maayar mohima nihshese hobe lin. Dipti tomar tabe shaanto hoiya rabe, Taaray taaray nirob montre bhori dibe shunyo se.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 22(প্রকৃতি)
- উপ-পর্যায়
- গ্রিস্ম
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1923(১৩৩০)
এখনও কোনো অনুবাদ নেই।