হৃদয় মোর কোমল অতি
Hridoy mor komol oti
প্রেম ও প্রকৃতি
হৃদয় মোর কোমল
অতি, সহিতে নারি রবির জ্যোতি,
লাগিলে আলো শরমে ভয়ে মরিয়া যাই মরমে॥
ভ্রমর মোর বসিলে
পাশে তরাসে আঁখি মুদিয়া আসে,
ভূতলে ঝ’রে পড়িতে চাহি আকুল হয়ে শরমে॥
কোমল দেহে লাগিলে
বায় পাপড়ি মোর খসিয়া যায়,
পাতার মাঝে ঢাকিয়া দেহ রয়েছি তাই লুকায়ে।
আঁধার বনে রূপের
হাসি ঢালিব সদা সুরভিরাশি,
আঁধার এই বনের কোলে মরিব শেষে শুকায়ে॥ প্রতিবর্ণীকরণ
Hriday mor komal oti, sohite naari robir jyoti, Laagile aalo sharome bhaye moriya jaai marome. Bhromar mor bosile paashe tarase aankhi mudiya aase, Bhutale jhore porite chaahi aakul hoye sharome. Komal dehe laagile baay paapri mor kosiya jaay, Paatar maajhe dhaakiya deho royechhi taai lukaye. Aandhar bone ruper haasi dhaalibo sada surabhiraashi, Aandhar ei boner kole moribo sheshe shukaye.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 12(প্রেম ও প্রকৃতি)
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 35
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।