হৃদয়ে ছিলে জেগে
Hridoye chhile jege
প্রকৃতি
হৃদয়ে ছিলে জেগে,
দেখি
আজ শরত-মেঘে॥
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁওয়া লেগে॥
কী-যে
গান গাহিতে চাই,
বাণী
মোর খুঁজে না পাই।
সে যে ওই শিউলিদলে
ছড়ালো কাননতলে,
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে
যায় বায়ুবেগে॥ প্রতিবর্ণীকরণ
Hridaye chhile jege, Dekhi aaj sharotomeghe. Kemone aajke bhore gelo go gelo sore Tomar oi aancholkhaani shishirer chhnowa lege. Ki je gaan gaahite chaai, Baani mor khnuje na paai. Se je oi shiulidale chhaaralo kaanonotale, Se je oi khoniko dhaaray ure jaay baayubege.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 157(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- প্রকাশিত
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 24 September 1921(৮ আশ্বিন ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।