হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা
Hridoye hridoy asi
পূজা
৫০১ হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা, হে বন্ধু আমার, সে পুণ্যতীর্থের যিনি জাগ্রত দেবতা তাঁরে নমস্কার॥ বিশ্বলোক নিত্য যাঁর শাশ্বত শাসনে মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে, আবর্জনা দূরে যায় জরাজীর্ণতার, তাঁরে নমস্কার॥ যুগান্তের বহ্নিস্নানে যুগান্তর দিন নির্মল করেন যিনি, করেন নবীন, ক্ষয়েশষে পরিপূর্ণ করেন সংসার, তাঁরে নমস্কার। পথযাত্রী জীবনের দুঃখে সুখে ভরি অজানা উদ্দেশ-পানে চলে কালতরী, ক্লান্তি তার দূর করি করিছেন পার, তাঁরে নমস্কার॥
প্রতিবর্ণীকরণ
Hridaye hriday aasi mile jaay jetha Hey bandhu aamar, Se purnotirther jini jagroto debota Tnaare nomoskar. Bishwolok nityo jnaar shashwato shaasone Maron uttirno hoy proti khane khane Aborjona dure jaay jarajirnotar, Tnaare nomoskar. Juganter bonhi snaane jugantordin Nirmal karen jini, karen nobin, Khoysheshe poripurno karen songsar, Tnaare nomoskar. Pathojaatri jibaner dukkhe sukhe bhori Ajana uddesh-paane chale kaalotori, Klaanti tnaar dur kori korichen paar, Tnaare nomoskar.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 501(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- পরজ
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 60
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর
- রচনাকাল
- 24 January 1937(১১ মাঘ ১৩৪৩)
এখনও কোনো অনুবাদ নেই।