জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের
Jani jani tomar preme
পূজা
৫৫২
জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে,
আমি
সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের
শেষে॥
সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন–
মোর
হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে॥
ওগো,
জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা
তোমার গভীর
রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা।
আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস–
আমার
ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে॥ প্রতিবর্ণীকরণ
Jaani jaani tomar preme sakol premer baani meshe, Aami seikhanetei mukti knuji diner seshe. Sethaay premer charom sadhon, jaay khose taar sakol bnaadhon - Mor hridoypaakhir gagon tomar hridoyodeshe. Ogo, jaani aamar shraanto diner sakol dhaara Tomar gobhir raater shaantimaajhe klaantihaara. Aamar dehe dharer parosh tomar sudhaay holo saros - Aamar dhulari dhan tomar maajhe nutan bese.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 552(পূজা)
- উপ-পর্যায়
- বৌল
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 16 January 1928(৩ মাঘ ১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।