যে-কেহ মোরে দিয়েছ সুখ
Je keho more diyechho
পূজা
৪৯৬
যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়,
সবারে আমি নমি।
যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়,
সবারে আমি নমি॥
যে-কেহ
মোরে বেসেছ ভালো জ্বেলেছ ঘরে তাঁহারি আলো,
তাঁহারি
মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়,
সবারে আমি নমি॥
যা-কিছু কাছে এসেছে, আছে, এনেছে তাঁরে প্রাণে,
সবারে আমি নমি।
যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে,
সবারে আমি নমি।
জানি বা
আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি,
নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়,
সবারে আমি নমি॥ প্রতিবর্ণীকরণ
Je keho more diyechho sukh diyechho tnaari porichay, Sabare aami nomi. Je keho more diyechho dukh diyechho taari porichay, Sabare aami nomi. Je keho more besechho bhaalo jwelechho ghare tnaahari aalo, Tnaahari maajhe sabari aaji peyechhi aami porichay, Sabare aami nomi. Ja kichhu kaachhe esechhe, aachhe enechhe taare praane, Sabare aami nomi. Ja kichhu dure giyechhe tenechhe tnaari paane, Sabare aami nomi. Jaani ba aami naahi ba jaani, maani ba aami naahi ba maani, Nayon meli nikhile aami peyechhi tnaari porichay, Sabare aami nomi.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 496(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- কাফি
- তাল
- তেওরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 22
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1904(১৩১১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?