যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
Jethay thake sabar adham
পূজা
৪৯০ যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে, সবার নীচে, সবহারাদের মাঝে॥ যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোন্খানে যায় থামি। তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না যে সবার পিছে, সবার নীচে, সবহারাদের মাঝে॥ অহঙ্কার তো পায় না নাগাল যেথায় তুমি ফের রিক্তভূষণ দীন দরিদ্র সাজে সবার পিছে, সবার নিচে, সবহারাদের মাঝে। ধনে মানে যেথায় আছে ভরি সেথায় তোমার সঙ্গ আশা করি, সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গীহীনের ঘরে সেথায় আমার হৃদয় নামে না যে সবার পিছে, সবার নীচে, সবহারাদের মাঝে॥
প্রতিবর্ণীকরণ
Jethay thaake sabar adham diner hote din Seikhaane je charon tomar raaje Sabar pichhe, sabar niche, sab-haarader maajhe. Jakhan tomay pronam kori aami, pronam aamar konkhane jaay thaami. Tomar charon jethay naame apomaaner tale Sethay aamar pronam naame na je Sabar pichhe, sabar niche, sab-haarader maajhe. Ahonkar to paay na naagal jethay tumi phero Riktobhushan dindoridro saaje Sabar pichhe, sabar niche, sab-haarader maajhe. Dhane maane jethay aachhe bhori sethay tomar sango aasha kori, Songi hoye aachho jethay songihiner ghare Sethay aamar hriday naame na je Sabar pichhe, sabar niche, sab-haarader maajhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 490(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- ভৈরবি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 3 July 1910(১৯ আষাঢ় ১৩১৭)
এখনও কোনো অনুবাদ নেই।