ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
Jharo jharo jhare ranger
প্রকৃতি
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে
রঙের ঝর্না।
আ য় আ য় আ য় আয় সে
রসের সুধায় হৃদয় ভর্-না॥
সেই মুক্ত বন্যাধারায় ধারায় চিত্ত
মৃত্যু-আবেশ হারায়,
ও সেই রসের
পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা॥
তার কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,
মর্মরিয়া আসে ছুটে
নবীন কিশলয়।
বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের
রাগে–
ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্-না॥ প্রতিবর্ণীকরণ
Jharo-jharo jharo-jharo jhare ranger jharna. Aay aay aay aay se raser sudhay hriday bhar-na. Sei mukto bonnadhaaray dhaaray chitto mrittu-aabesh haaray, O sei raser paros peye dhora nittonobinobarna. Taar kalodhwani dokhin-haaway chharay gagonmoy, Marmoria aase chute nobin kisholay. Boner binay binay chhando jaage basontopanchomer raage - O sei sure sure sur miliye aanondogaan dhar-na.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 258(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- বাহার
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।