জীবনে এ কি প্রথম বসন্ত এল
Jibone e ki protham
প্রেম ও প্রকৃতি
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!
নবীন
বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল।
এল, এল।
বাহির হতে
চায় মন, চায়, চায় রে–
করে কাহার অন্বেষণ।
ফাগুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল–
চিতসাগর উদ্বেল। এল, এল।
দখিনবায়ু
ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল
ফুটিয়াছে–
খোঁজে বনে
বনে– খোঁজে আমার মনে।
নিশিদিন
আছে মন জাগি কার পদপরশন-লাগি–
তারি তরে
মর্মের কাছে শতদলদল মেলিয়াছে
আমার মন॥ প্রতিবর্ণীকরণ
Jibone e ki prothomo basonto elo elo! Elo re! Nobino baasonay chanchalo jouban nabin jibon pelo. Elo, elo. Baahir hote chaay mon, chaay chaay re – Kare kaar anweshan. Phaagun-haawar dol diye jaay hillol – Chitosaagor udbel. Elo, elo. Dokhinobaayu chhutiyachhe, bujhi khnoje kon phul phutiyachhe – Khnoje bone bone – khnoje aamar mone. Nishidin aachhe mon jaagi kaar padoparoshano-laagi – Taari tore mormer kaachhe shatodalodal meliyachhe Aamar mon.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 50(প্রেম ও প্রকৃতি)
- তাল
- কহর্ব
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1888(১২৯৫)
এখনও কোনো অনুবাদ নেই।