যদি ভরিয়া লইবে কুম্ভ
Jodi bhoriya loibe
প্রেম ও প্রকৃতি
যদি
ভরিয়া লইবে
কুম্ভ
এসো ওগো, এসো মোর
হৃদয়নীরে।
তলতল
ছলছল
কাঁদিবে গভীর জল
ওই দুটি সুকোমল চরণ ঘিরে।
আজি বর্ষা
গাঢ়তম,
নিবিড়কুন্তলসম
মেঘ নামিয়াছে মম দুইটি তীরে।
ওই-যে শবদ চিনি,
নূপুর রিনিকিঝিনি–
কে গো তুমি একাকিনী আসিছ ধীরে।
যদি
ভরিয়া লইবে
কুম্ভ
এসো ওগো, এসো মোর
হৃদয়নীরে॥
যদি
মরণ লভিতে
চাও
এসো তবে ঝাঁপ দাও
সলিলমাঝে।
স্নিগ্ধ শান্ত সুগভীর–
নাহি তল, নাহি তীর,
মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে।
নাহি রাত্রিদিনমান–
আদি অন্ত পরিমাণ,
সে অতলে গীতগান কিছু না বাজে।
যাও সব যাও ভুলে,
নিখিলবন্ধন খুলে
ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে।
যদি
ভরিয়া লইবে
কুম্ভ
এসো ওগো, এসো মোর
হৃদয়নীরে॥ প্রতিবর্ণীকরণ
Jodi bhoriya loibe kumbho eso ogo, eso mor Hridayonire. Talotal chhalochhal knaadibe gobhiro jal O duti sukomal charon ghire. Aaji borsha gaarhotamo, nibirokuntalasamo Megh naamiyachhe mamo duiti tire. Oi-je shabado chini, nupur rinikijhini – Ke go tumi ekakini aasichho dhire. Jodi bhoriya loibe kumbho eso ogo, eso mor Hridoyonire. Jodi maron lobhite chaao eso tobe jhnaap daao Solilomaajhe. Singdho shaanto sugobhir - naahi tol naahi tir, Mrityusamo nil nir sthir biraje. Naahi raatridinomaan – aadi anto poriman, Se atale gitogaan kichhu na baaje. Jaao sob jaao bhule, nikhilobandhan khule Phele diye eso kule sakol kaaje. Jodi bhoriya loibe kumbho eso ogo, eso mor Hridoyonire.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 52(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ভৈরবি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1893(১৩০০)
এখনও কোনো অনুবাদ নেই।