জয় তব হোক জয়
Joy tabo hok joy
আনুষ্ঠানিক সঙ্গীত
২ জয় তব হোক জয়। স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয়। বহুদিন হতে ভারতের বাণী আছিল নীরবে অপমান মানি, তুমি তারে আজি জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময়। জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা। অবারিতগতি তব জয়রথ ফিরে যেন আজি সকল জগৎ, দুঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয়॥
প্রতিবর্ণীকরণ
Joy tabo hok joy. Swadesher gale daao tumi tule jashomaala akkhaay. Bohudin hote bhaarater baani aachhilo nirabe apoman maani, Tumi taare aaji jaagaye tuliya ratale biswomoy. Gyanomondire jwaalayechho tumi je nabo aalokoshikha Tomar sakol bhraatar lolate dilo ujjwalo tika. Abaaritogoti tabo jayorath phire jeno aaji sakol jagot, Dukhho dinata ja aachhe moder tomare bnaadhi na roy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- আনুষ্ঠানিক সঙ্গীত · 2(আনুষ্ঠানিক সঙ্গীত)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1902(১৩০৯)
এখনও কোনো অনুবাদ নেই।