জয়যাত্রায় যাও গো
Joyjatray jao go
প্রেম
জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব। মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব॥ মোরা আঁচল বিছায়ে রাখি পথধুলা দিব ঢাকি, ফিরে এলে হে বিজয়ী, তোমায় হৃদয়ে বরিয়া লব॥ আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে, নব বসন্তশোভা এনো এ কুঞ্জবনে। তোমার সোনার প্রদীপে জ্বলো আঁধার ঘরের আলো, পরাও রাতের ভালে চাঁদের তিলক নব॥
প্রতিবর্ণীকরণ
Jayojaatray jaao go, ottho go jayorothe tabo. Mora jayomaala gnethe aasha cheye bose rabo. Mora aanchol bichhaye raakhi pathodhula dibo dhaaki, Phire ele hey bijoyi, Tomay hridaye boriya labo. Aankiyo haasiro rekha sajalo aankhiro kone, Nabobasonto shobha eno e kunjobone. Tomar sonar prodipe jwaalo Aandhar ghorer aalo, Porao raater bhaale chnaander tilok nabo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 78(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- কির্তন
- তাল
- দদ্র
- স্বরবিতান খণ্ড
- 1
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1925(১৩৩২)
এখনও কোনো অনুবাদ নেই।