কাছে ছিলে, দূরে গেলে
Kachhe chhile dure 1
প্রেম ও প্রকৃতি
কাছে ছিলে,
দূরে গেলে– দূর হতে এসো কাছে।
ভুবন
ভ্রমিলে তুমি– সে এখনো বসে আছে॥
ছিল না
প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো–
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে॥
জটিল হয়েছে
জাল, প্রতিকূল হল কাল–
উন্মাদ
তানে তানে কেটে গেছে তাল।
কে জানে
তোমার বীণা সুরে ফিরে যাবে কিনা–
নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥ প্রতিবর্ণীকরণ
Kaachhe chhile dure gele dur hote eso kaachhe. Bhubano bhromile tumi – se ekhano bose aachhe. Chhilo na premero aalo, chinite paaroni bhaalo, Ekhan birahaanole premanol jwoliachhe !
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 51(প্রেম ও প্রকৃতি)
- তাল
- দদ্র
- স্বরবিতান খণ্ড
- 61
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর
- রচনাকাল
- 1888(১২৯৫)
ইংরেজি
Near you were far away, come from far to near All world you roam, has she been still waiting (heigh). Love not with that glow, you not well know Still in fire of separation - love burning now (heigh). Captivated in love, time out of favour Muse maddening muse, rhythm got lost. Who doth know that thy lyre, whether be back in tune Cursed by cruel Fate, string may be torn.
অনুবাদক সুভসিস বন্দ্যোপধ্যয উৎস