কাল রাতের বেলা গান এলো মোর মনে
Kal rater bela gan
প্রেম
৯
কাল রাতের বেলা গান এলো মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব’লে কাটল
জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে উঠল
জ্বলে একটি আঁধার ক্ষণে–
তখন
তুমি ছিলে না মোর সনে॥
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে।
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পূরে,
সেই কথাটি লাগল না সেই সুরে যতই প্রয়াস করি পরানপণে–
যখন তুমি আছ আমার সনে॥ প্রতিবর্ণীকরণ
Kaal raater bela gaan elo mor mone, Takhon tumi chhile na mor sone. Je kathati bolbo tomay bole Kaatlo jiban nirab chokher jole Sei kathati surer homanale Uttlo jwole ekti aandhar khane - Takhon tumi chhile na mor sone. Bhebechhilem aajke sakal hole Sei kathati tomay jaabo bole. Phuler udaas subas beray ghure Paakhir gaane aakash gelo pure, Sei kathati laaglo na sei sure Jatoi proyas kori poranpane - Jakhon tumi aachho aamar sone.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 9(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- ভৈরবি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- নোত ক্নোব্ন
- রচনাকাল
- September 1915(আশ্বিন ১৩২২)
এখনও কোনো অনুবাদ নেই।