কালো মেঘের ঘটা ঘনায় রে
Kalo megher ghota
প্রেম ও প্রকৃতি
কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে, ঝরে ধারা ঝরোঝরো গহন বনে। এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তোমার উঠল ফুটে বাদল-বেলার বরিষনে। ওগো, এবার তুমি জাগো জাগো– যেন এই বেলাটি হারায় না গো। অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে– আর কি গো সে রয় গোপনে॥
প্রতিবর্ণীকরণ
Kaao megher ghota ghonaay re aandhar gagone , Jhare dhaara jharojharo gahono bone. Eto diner bnaadhon tute kuri tomar utthlo phute Baadol-belar borishane. Ogo, ebar tumi jaago jaago – Jeno ei belati haaraay na go. Oshrubhara kon baatase gandhe je taar byatha aase – Aar ki go se roy gopane.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 73(প্রেম ও প্রকৃতি)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1926(১৩৩৩)
এখনও কোনো অনুবাদ নেই।