কান্নাহাসির দোল দোলানো
Kannahasir dol dolano
পূজা
কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা, তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা– এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা! এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?। রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে, অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে। নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা– এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা সুরের-গন্ধ-ঢালা?।
প্রতিবর্ণীকরণ
Kaannahaasir dol dolaano poush-phaaguner paala, Taari modhye chirojibon boibo gaaner daala. Ei ki tomar khushi, aamay taai parale maala Surer gandho dhala ? Taai ki aamar ghum chhutechhe bnaadh tutechhe mone, Khepa haawar dheu utthechhe chirobyathar bone, Knaape aamar dibanishir sakol aandhar aala ! Ei ki tomar khushi, aamay taai parale maala Surer gandho dhala ? Raate baasa hoy ni bhnaadha diner kaajer truti, Bina kaajer sebar maajhe paai ne aami chuti. Shaanti kothay mor tore haay bishwobhubon-maajhe, Ashaanti je aaghat kore taai to bina baaje. Nittyo rabe praan-porano gaaner aagun jwaala - Ei ki tomar khushi, aamay taai parale maala Surer gandho dhala ?
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 1(পূজা)
- উপ-পর্যায়
- গান
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1916(১৩২৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?