গান / শ্যামা

কহো কহো মোরে প্রিয়ে

Kaho kaho more priye

শ্যামা দৃশ্য 4
দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না॥ স্বরলিপি

প্রহরী।  দাঁড়াও, কোথা চলো,  তোমরা কে বলো বলো॥ স্বরলিপি

      সখীগণ।
আমরা আহিরিনী,  সারা হল বিকিকিনি–

দূর গাঁয়ে চলি ধেয়ে  আমরা বিদেশী মেয়ে॥ স্বরলিপি

প্রহরী।  ঘাটে বসে হোথা ও কে॥ স্বরলিপি

      সখীগণ।
সাথি মোদের ও যে নেয়ে–

      যেতে হবে
দূর পারে,  এনেছি তাই ডেকে তারে।

নিয়ে যাবে তরী বেয়ে  সাথি মোদের ও যে নেয়ে–

ওগো প্রহরী, বাধা দিয়ো না, বাধা দিয়ো না

মিনতি করি ওগো প্রহরী॥

প্রতিবর্ণীকরণ

Kaho kaho more priye,
Aamare korecho mukto ki sampad diye.
Ayi bideshini,
Tomar kaachhe aami kato rine rini.