কেমনে শুধিব বলো তোমার এ ঋণ
Kemone shudhibo balo
প্রেম ও প্রকৃতি
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন।
যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,
মনে হ’ত ধরা যেন মরুর মতন,
সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার
নূতন জীবন যেন করিলে সঞ্চার।
একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,
কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ–
দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,
নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে–
সহসা উঠেছে বাজি তব
করপরশনে,
পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,
বিরাজিছে এ হৃদয়ে যেন নব-ঊষাকাল,
শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন॥ প্রতিবর্ণীকরণ
Kemone shudhibo balo tomar e rin. E daya tomar, mone rabe chirodin. Jabe e hridayomaajhe chhilo na jiban, Mone hoto dhara jeno morur moton, Se hride dhaaliye tabo premobaaridhar Nutano jibano jeno korile sanchar. Ekdin e hridaye baajito premero gaan, Kobitay kobitay purno jeno chhilo praan – Dine dine sukhogaan theme gelo e hridaye, Nishithoshmashaanosamo aachhilo nirabo hoye, Sahosa utthechhe baaji tabo karoparoshane, Purano sakol bhaab jaagiya utthechhe mone, Birajichhe e hridaye jeno nabo-ushaakal, Shunyo hridayer jato ghuchechhe aandharjaal. Kemone shudhibo balo tomar e rin. E daya tomar, mone rabe chirodin.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 21(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- সিন্ধু কফ়ি
- তাল
- Ara-Theka
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।