খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর
Kholo kholo dwar
প্রেম
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে॥ কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যাতারা। আলোকের খেয়া হয়ে গেল দে'য়া অস্তসাগর পারায়ে॥ ভরি লয়ে ঝারি এনেছ কি বারি, সেজেছ কি শুচি দুকূলে। বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এল গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে, পথ ছিল যত জুড়িয়া জগত আঁধারে গিয়েছে হারায়ে॥
প্রতিবর্ণীকরণ
Kholo kholo dwaar raakhiyo na aar Baahire aamay daaray. Daao saara daao, ei dike chaao, Eso dui baahu baaraye. Kaaj hoye gechhe saara, utthechhe sondhataara Aaloker kheya hoye gelo deya Astosaagar paaraye. Bhori loye jhaari enechho ki baari Sejechho ki suchi dukule. Bnedhechho ki chul, tulechho ki phool Gnethechho ki maala mukule. Dhenu elo gotthe phire, paakhira esechhe nire, Path chhilo jato juriya jagato Aandhare giyechhe haaraye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 114(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রাজা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪২ (অরূপরতন)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- January 1920(মাঘ ১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।