কী হল আমার! বুঝি বা সখী
Ki holo amar bujhi
প্রেম
কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি। পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি॥ প্রভাতকিরণে সকালবেলাতে মন লয়ে, সখী, গেছিনু খেলাতে– মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে, মনোফুল দলি চলি বেড়াইতে– সহসা, সজনী, চেতনা পেয়ে সহসা, সজনী, দেখিনু চেয়ে রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি॥ যদি কেহ, সখী, দলিয়া যায়, তার ’পর দিয়া চলিয়া যায়– শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে– যদি কেহ, সখী, দলিয়া যায়। আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর, আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর। চিরদিন, সখী, হাসিত খেলিত, জোছনা-আলোকে নয়ন মেলিত– সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি॥
প্রতিবর্ণীকরণ
Ki holo aamar ! Bujhi ba sokhi, hriday aamar haariyechhi. Pather maajhete khelate giye hriday aamar haariyechhi. Probhatokirane sakaalbelate Mon loye, sokhi, gechinu khelate - Mon kuraite, mon chhoraite, moner maajhare kheli beraite, Monophul doli choli beraite - Sahosa, sajoni, chetona peye Sahosa, sajoni, dekhinu cheye Raashi raashi bhaanga hriday-maajhe hriday aamar haariyechhi. Jodi keho, sokhi, doliya jaay, Taar par diya choliya jaay - Shukaye poribe, chniriya poribe, dalguli taar jhoriya poribe - Jodi keho, sokhi, doliya jaay. Aamar kusumokomalo hriday kakhono soheni robir kar, Aamar moner kaaminipaapri sahe ni bhramarcharonbhar. Chirodin, sokhi,haasito khelito, Jochna-aaloke nayon melito - Sahosa aaj se hriday aamar kothay, sajoni, haariyechhi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 349(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- বেস্তের্ন
- তাল
- এক্তাল
- ঘরানা
- বেস্তের্ন
- সংকলন
- Bhagna-hridoy
- স্বরবিতান খণ্ড
- 20
- স্বরলিপি
- প্রোতিভ দেবি / সরল দেবি
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।