কোন্ আলোতে প্রাণের প্রদীপ
Kon alote praner pradip
পূজা
৫৫৭
কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস–
সাধক ওগো, প্রেমিক ওগো,
পাগল ওগো, ধরায় আস॥
এই অকূল সংসারে
দুঃখ আঘাত তোমার প্রাণে বীণা ঝঙ্কারে।
ঘোর বিপদ-মাঝে
কোন্ জননীর মুখের হাসি দেখিয়া হাসো॥
তুমি কাহার সন্ধানে
সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে!
এমন ব্যাকুল ক’রে
কে তোমারে কাঁদায় যারে ভালোবাস॥
তোমার ভাবনা কিছু নাই–
কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।
তুমি মরণ ভুলে
কোন্
অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥ প্রতিবর্ণীকরণ
Kon aalote praaner prodip jwaaliye tumi dharay aaso - Saadhok ogo, premik ogo, Paagol ogo, dhoray aaso. Ei akul songsaare Dukho aaghat tomar praane bina jhankare. Ghor bipad-maajhe Kon janonir mukher haasi dekhiya haaso. Tumi kaahar sandhane Sakol sukhe aagun jwele berao ke jaane. Emon byakul kore Ke tomare knaaday jaare bhaalobaso. Tomar bhaabna kichhu naai - Ke je tomar saather saathi bhaabi mone taai. Tumi maron bhule Kon ananto praansaagore aanonde bhaaso.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 557(পূজা)
- উপ-পর্যায়
- বৌল
- তাল
- কাহারবা
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / ভীমরাও শাস্ত্রী
- রচনাকাল
- 1 January 1910(১৭ পৌষ ১৩১৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?