কোন্ পুরাতন প্রাণের টানে
Kon puraton praner tane
প্রকৃতি
কোন্ পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে॥ চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পুব-বাতাসে– মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে॥ লাগল যে দোল বনের মাঝে অঙ্গে সে মোর দেয় দোলা যে। যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে আজ এই মেঘের শ্যামল মায়ায় সেই বাণী মোর সুরে আনে॥
প্রতিবর্ণীকরণ
Kon puratan praaner taane Chhutechhe mon maatir paane. Chokh dube jaay nobin ghaase, bhaabona bhaase pub-baatase - Mallargaan plaabon jaagay moner modhye shrabon-gaane. Laaglo je dol boner maajhe Ange se mor dey dola je. Je baani oi dhaaner khete aakulo holo aankurete Aaj ei megher shyamol maayay Sei baani mor sure aane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 54(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1929(১৩৩৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।